|
মহানবীকে নিয়ে কটুক্তির মামলায় ৩ আসামীর ১০ বছরের কারাদণ্ড
নতুন সময় প্রতিবেদক
|
![]() মহানবীকে নিয়ে কটুক্তির মামলায় ৩ আসামীর ১০ বছরের কারাদণ্ড সাজাপ্রাপ্তরা হলেন, আমিনুল এহসান, জহিরুল ইসলাম ও খোকন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এসময় অন্য ৭ আসামীকে খালাস দেয়া হয়। আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২ নভেম্বর রাজীব নামের এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে মহানবী কে কটূক্তি করা ছবি আপলোড করে। এতে ওই এলাকার মুসলিমরা সংঘবদ্ধ হয়ে হিন্দু ধর্মাবলম্বী রাজীবের বাড়ীতে হামলা, ভাংচুর করে আগুন দেয়। পরে এ ঘটনায় ৫৭ ধারায় পুলিশ বাদী হয়ে আতাইকুলা থানায় মামলা করে। পুলিশ তদন্ত শেষে জানতে পারে আসামী আমিনুল এহসান তার ফটোকপির দোকান থেকে মহানবীকে কটূক্তি করা ছবি ফটোকপি করে বিক্রি করে। আরেক আসামী খোকন অপর আসামী জহুরুলের কম্পিউটারের দোকান থেকে হিন্দু ধর্মাবলম্বী রাজীবের ফেসবুকে তা আপলোড করে প্রচার করে। একই ঘটনায় পর্নোগ্রাফি আইনে আরেকটি মামলা পাবনা আদালতে বিচারাধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
