|
চলে গেলেন শিল্পী তাহেরা চৌধুরী
নতুন সময় প্রতিবেদক
|
![]() চলে গেলেন শিল্পী তাহেরা চৌধুরী হাসান উজ জামান মনি জানান, গত শুক্রবার নিজ বাসায় পড়ে গিয়ে আঘাত পান তাহেরা চৌধুরী। ওইদিন থেকেই রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এ ছাড়া নানা শারীরিক জটিলতাও ছিল। তিনি আরো জানান, আজ সোমবার (১ নভেম্বর) বাদ আসর আজিমপুর ছাপরা মসজিদে তাহেরা চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে তাঁকে। শিল্পী তাহেরা চৌধুরী ঢাকা আর্ট কলেজ, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রথম পাঁচ নারী শিক্ষার্থীর একজন তিনি। বেশ কয়েকটি চিত্রপ্রদর্শনী হয়েছে তাঁর। দেশের বাইরে বিভিন্ন চিত্রকর্মশালায় অংশ নিয়েছেন। তিনি একজন সেতারশিল্পীও ছিলেন। শিল্পী কাইয়ুম চৌধুরী মারা যান ২০১৪ সালের ৩০ নভেম্বর। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ডুয়েটে নতুন উপাচার্যের নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষ
ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন
নানা সমস্যায় জর্জরিত রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: সময়মতো মেলে না অ্যাম্বুলেন্স চালকের দেখা
লেনোভো পার্টনার এক্সিলেন্স এওয়ার্ড ২০২৫-২৬ অর্জন করলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
