ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩
ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন কেন কঠিন:সৌরভ গাঙ্গুলী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 23 October, 2021, 3:10 PM

ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন কেন কঠিন:সৌরভ গাঙ্গুলী

ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন কেন কঠিন:সৌরভ গাঙ্গুলী

ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথকে সবচেয়ে বেশি হাইভোল্ডেজ ও স্নায়ুচাপের ম্যাচ বলা হয়।

কিন্তু রাজনৈতিক বৈরিতায় ২২ গজের লড়াইয়ে দুই দেশের মাঝে কদাচিৎ দেখা হয়। তাও কেবল বিশ্বমঞ্চে।

দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয় না বললেই চলে। রোববার দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ।

সেই ম্যাচকে সামনে রেখে ফের প্রসঙ্গ উঠল ভারতের মাটিতে ইন্দো-পাক ম্যাচের।
 
এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলীর মতে, ভারতের ভেন্যুতে পাক-ভারত ম্যাচের আয়োজন করা মুশকিল।

এর পেছনে অবশ্য ভারত-পাকিস্তানের সীমান্ত উত্তেজনার প্রসঙ্গ সামনে আনেননি তিনি।

সৌরভের মতে, টিকিটের বিপুল চাহিদা ভারতের মাটিতে পাকিস্তান ম্যাচ করতে না পারার একটি বড় কারণ।

এক ভারতীয় সংবাদমাধ্যমকে সৌরভ বলেন,‘সবার নজর থাকে পাক-ভারত ম্যাচের দিকে। আমি বোর্ড সভাপতি হওয়ার পরেই ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ হয়েছিল। এই ম্যাচে টিকিটের বিপুল চাহিদায় হিমশিম খেতে দেখেছি। তাই ভারতের মাটিতে এই ম্যাচের আয়োজন করা খুব কঠিন।’

তবে অন্য কোনো দেশ ভেন্যু হলে অতোটা সমস্যা হয়না বলে জানালেন গাঙ্গুলী।

বললেন, ‘কিন্তু সংযুক্ত আরব আমিরাতের ছবিটা আলাদা। সেখানে এই ম্যাচের উন্মাদনা অন্যরকম। তাই সেখানে এই দুই দেশের মধ্যে খেলার আয়োজনে কোনো সমস্যা হয় না।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status