ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩
বাগেরহাটে সড়কে পড়েছিল নবজাতকের লাশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 23 October, 2021, 3:02 PM
সর্বশেষ আপডেট: Saturday, 23 October, 2021, 3:05 PM

বাগেরহাটে সড়কে পড়েছিল নবজাতকের লাশ

বাগেরহাটে সড়কে পড়েছিল নবজাতকের লাশ

বাগেরহাটে শনিবার (২৩ অক্টোবর) সকালে দশানী-গিলাতলা সড়কের বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া আশ্রমের মাঠ সংলগ্ন সড়ক থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা। পরে পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার।

অসিত কুমার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা নবজাতকের মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করছি কেউ হয়ত অবৈধ গর্ভপাত করে, নবজাতকটিকে সড়কে ফেলে দিয়েছে। নবজাতকের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কাড়াপাড়া হাইস্কুল মসজিদের ইমাম মোশাররফ হাওলাদার জানান, শনিবার ভোরে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে যাচ্ছিলাম। বের হয়ে কাড়াপাড়া আশ্রমের মাঠের সামনে পৌঁছালে দেখি সড়কে পরে কিছু একটা পড়ে আছে। লাইট জ্বেলে ভালোভাবে দেখতে কাছে গিয়ে দেখি একটি মৃত বাচ্চার মরদেহ পড়ে রয়েছে। মৃত বাচ্চাটির চোখ-মুখ কুকুরে বা কিছুতে ক্ষত বিক্ষত করেছে। পরে আমি পার্শ্ববর্তী বাড়ির লোকদের ডেকে একটি পলিথিনে মুড়িয়ে রাখি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দিই। বাচ্চাটিকে দেখে মনে হয়েছে সদ্য ভূমিষ্ঠ এবং রাতের কোনো একসময় কেউ বাচ্চাটিকে রাস্তায় ফেলে রাখে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status