ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩
আবারও এনসিবির জেরার মুখে অনন্যা পাণ্ডে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 22 October, 2021, 2:39 PM

আবারও এনসিবির জেরার মুখে অনন্যা পাণ্ডে

আবারও এনসিবির জেরার মুখে অনন্যা পাণ্ডে

মুম্বাইয়ের প্রমোদতরীর মাদক মামলায় হঠাৎই জড়িয়ে পড়েছেন চাঙ্কি পাণ্ডের কন্যা বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। বৃহস্পতিবার জেরার পর শুক্রবার সকালে দ্বিতীয়বারের মত এনসিবি দপ্তরে ডাক পড়ে তার।

মাদক মামলায় গ্রেফতার শাহরুখ পুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাটের তদন্ত করতে গিয়েই প্রকাশ্যে আসেন 'অ্যানি' নামে একজন। সেই 'অ্যানি'ই অনন্যা পাণ্ডে কিনা, তা নিয়ে নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা। এজন্যই আবারও তাকে জেরা শুরু করেছে এনসিবি।

তবে অনন্যাকে কী বিষয়ে প্রশ্ন করা হয়েছে, বা মাদক মামলায় অনন্যার কোনও ভূমিকা আছে কি না, তা নিয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

এদিকে এনসিবি-র এই জেরাপর্ব আরও দুই থেকে তিন দিন চলতে পারে বলে ধরেই নিয়েছিলেন অনন্যা পাণ্ডে। যে কারণে আগে থেকেই নিজের শুটিংয়ের কাজ বেশ কিছু দিন পিছিয়ে দিয়েছেন অনন্যা। এই মুহূর্তে কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কথা চলছিল তার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status