ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বিগ বাজেটের ‘বুল’ নিয়ে আসছেন শহিদ কাপুর
নতুন সময় বিনোদন
প্রকাশ: Thursday, 21 October, 2021, 2:04 PM

বিগ বাজেটের ‘বুল’ নিয়ে আসছেন শহিদ কাপুর

বিগ বাজেটের ‘বুল’ নিয়ে আসছেন শহিদ কাপুর

‘বুল’ নিয়ে আসছেন শাহিদ কাপুর। কবীর সিং এর সাফল্যের পর প্রযোজক ভূষণ কুমার সহযোগি প্রযোজক হিসেবে অমর বুটালা এবং গরীমা মেহতার সঙ্গে কাজ করতে যাচ্ছেন। তারা ‘বুল’ নামের একটি অ্যাকশন ফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন। এখানে প্রধান চরিত্রে দেখা যাবে শহিদ কাপুরকে। আশির দশকের একটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই এ ছবির গল্প বাছাই করা হয়েছে। এ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে যাত্রা করবেন আদিত্য নিম্বালকর। এর আগে আদিত্য চলচ্চিত্র নির্মাতা বিশাল ভরদ্বাজের সঙ্গে বেশকিছু কাজ করেছেন।


টি-সিরিজের শেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ভূষণ কুমার ছবিটি নিয়ে বলেন, ‘‘কবির সিং’-এর পরে শহিদের সঙ্গে আমার দ্বিতীয় কাজ হতে যাচ্ছে ‘বুল’। আমি এবং আমার পুরো টিম প্রস্তুত দ্রুতই কাজ শুরু করার জন্য। আমি আনন্দিত যে অমর বুটালা এবং গরীমা মেহতাকে সঙ্গে পেয়েছি।’শহিদ কাপুর যোগ করেছেন, ‘একটি পূর্ণাঙ্গ অ্যাকশন চলচ্চিত্র হতে যাচ্ছে ‘বুল’। এখানে ব্রিগেডিয়ার বুলসারার জীবনের বাস্তব ঘটনা তুলে ধরা হবে। একজন প্যারাট্রুপারের চরিত্রে অভিনয় করা একটি বিশেষ সুযোগ বলে মনে করি আমি। এটা আমার জন্য সম্মানেরও।’


অমর বুটালা বলেন, ‘আমরা এই চলচ্চিত্রটি জাতির সার্বভৌমত্ব রক্ষাকারী সকল সদস্যদের উৎসর্গ করছি। তারাই আমাদের সাহসী সন্তান। তাদের বীরত্বের গল্প তুলে ধরতে চাই চলচ্চিত্রে। আশা করছি সিনেমাটি সৈনিকদের কাছেও উদযাপন করার মতো উপলক্ষ বয়ে আনবে।’ছবিটির শুটিং শুরু হবে ২০২২ সালে। তবে শহিদ কাপুর ছাড়া এখনো বাকি চরিত্রগুলোর জন্য কেউ চূড়ান্ত হয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status