ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
আফগানিস্তানে নারী ভলিবল খেলোয়াড়ের শিরশ্ছেদ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 October, 2021, 10:46 AM

আফগানিস্তানে নারী ভলিবল খেলোয়াড়ের শিরশ্ছেদ

আফগানিস্তানে নারী ভলিবল খেলোয়াড়ের শিরশ্ছেদ

আফগানিস্তানের জাতীয় জুনিয়র নারী ভলিবল দলের এক সদস্যকে শিরশ্ছেদ করার অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে। পারসিয়ান ইন্ডিপেন্ডন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে দলটির কোচ এই অভিযোগ করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে পারসিয়ান ইন্ডিপেন্ডেন্টকে ওই দলের কোচ জানান, অক্টোবরের শুরুতে মাহজাবিন হাকিমি নামে এক নারী খেলোয়াড়কে হত্যা করেছে। কিন্তু কেউ বিষয়টি জানতে পারেনি। কারণ, তালেবান যোদ্ধারা নিহতের পরিবারকে হুমকি দিয়েছে বিষয়টি কাউকে না বলতে।

তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের আগে কাবুল পৌরসভা ভলিবল ক্লাবের হয়ে খেলেছেন মাহজাবিন। তিনি ছিলেন ক্লাবটির একজন তারকা খেলোয়াড়। কিন্তু কয়েক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিচ্ছিন্ন মাথা ও রক্তাক্ত গলার ছবি প্রকাশিত হয়েছে।

দলটির কোচ জানান, দলের মাত্র দুজন খেলোয়াড় আগস্টে আফগানিস্তান ছেড়ে পালাতে পেরেছে। আটকেপড়াদের একজন ছিলেন মাহজাবিন।

কোচের অভিযোগ, তালেবান ক্ষমতা দখলের পর নারী ক্রীড়াবিদদের শনাক্ত ও ধরার চেষ্টা করছে। আফগান নারী ভলিবল দলের সদস্যদের মধ্যে যারা বিদেশে ও দেশে খেলেছেন এবং সংবাদমাধ্যমের অনুষ্ঠানে উপস্থিত থাকতেন, তাদের বিশেষভাবে খুঁজছে তালেবান।

আফগানিস্তানে নারী ভলিবল দল ও নারী ক্রীড়াবিদরা খারাপ পরিস্থিতিতে রয়েছে। অনেকেই পালাতে ও আত্মগোপনে থাকতে বাধ্য হয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status