ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
নোয়াখালীর মন্দির ভাঙচুরের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার ৩
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 20 October, 2021, 4:11 PM

নোয়াখালীর মন্দির ভাঙচুরের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার ৩

নোয়াখালীর মন্দির ভাঙচুরের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার ৩

নোয়াখালী চৌমুহনী মন্দির ভাঙচুরের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ৩ জনকে শনাক্ত করে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের আবদুল মালেকের ছেলে মো. ইলিয়াস, একলাসপুর ইউনিয়নের আবুল বাশার ছেলে মিজানুর রহমান, গনিপুরের নুর নবীকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া পূজা মণ্ডপ হামলার ও ভাঙচুরের ঘটনায় একলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে নোয়াখালী জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে গোপন সংবাদের ভিত্তিতে আসামীদেরকে চিহ্নিত করে অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করেছি।

এ বিষয়ে সারাদেশে গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে। এ পর্যন্ত পূজা মণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪টি মামলায় ৭১ জনকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status