|
কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে তিন বছর অপারেশন বন্ধ
নতুন সময় প্রতিবেদক
|
![]() কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে তিন বছর অপারেশন বন্ধ মাদারীপুরের ডাসার থেকে স্বামী সানোয়ার হোসেনের সঙ্গে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন ৯ মাসের অন্তঃসত্ত্বা স্বর্ণা আক্তার। গাইনি চিকিৎসক না থাকায় তাকে দ্বারস্থ হতে হয় বেসরকারি ক্লিনিকের উপর। ভুক্তভোগী স্বর্ণা আক্তার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার না পাওয়ায় তাকে প্রাইভেট ক্লিনিকে ডাক্তার দেখাতে হয়েছে। সানোয়ার হোসেন জানান, আমি আমার স্ত্রীকে নিয়ে এসেছি। কিন্তু এখানে কোনো গাইনি ডাক্তার নেই। এছাড়া তেমন কোনো সু-ব্যবস্থাও নেই। এজন্যই আমাদের প্রাইভেট ক্লিনিকের দ্বারস্থ হতে হয়েছে। শুধু স্বর্ণা নন, তার মতো প্রতিদিন এই স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসেন অন্তত ২৫ থেকে ৩০ জন প্রসূতি। কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় বাড়তি অর্থ ব্যয় হওয়ায় ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। ভুক্তভোগীরা জানান, ওটি, যন্ত্রপাতি সবই রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, তবে ডাক্তাররা এসব ব্যবহার করেন না। এদিকে প্রসূতি মায়ের জন্য বরাদ্দকৃত অপারেশনের কক্ষগুলো হাসপাতালের মালখানায় পরিণত হয়েছে। ফলে বছরের পর বছর অলস পড়ে থাকায় নষ্ট হচ্ছে কোটি টাকার সরঞ্জাম। অপর এক ভুক্তভোগী জানান, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তাদের প্রাইভেট ক্লিনিকে রেফার করা হয়, অথবা বরিশাল কিংবা মাদারীপুরে যেতে বলা হয়। নানা অজুহাত দেখিয়ে তারা এখানে সেবা প্রদান করে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মিডওয়াইফ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শুধু পরামর্শ দিচ্ছেন প্রসূতিদের। মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফ টুম্পা রায় বলেন, এ হাসপাতালে নরমাল ডেলিভারি করা হয়। এখানে যতোটুকু সম্ভব আমরা সেবা দিচ্ছি। আর ক্রিটিক্যাল ক্ষেত্রে আমরা বরিশাল মেডিকেল ও মাদারীপুর সদরে রেফার করি। এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, সরকারি যে সুযোগ- সুবিধা দেওয়া আছে, সেগুলো যেন জনগণকে দেওয়া হয়, সে বিষয়ে মিটিং করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ঘুরে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে জানতে একাধিকবার অফিসে গিয়েও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সোবহানের দেখা মেলেনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
