|
হাজীগঞ্জে গুলিবিদ্ধ সাগরের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
|
![]() হাজীগঞ্জে গুলিবিদ্ধ সাগরের মৃত্যু মঙ্গলবার (১৯ অক্টোবর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাগর মিয়া। বিষয়টি নিশ্চিত করেন সাগরের বাবা মো. মোবারক হোসেন ও হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ। নিহতের বাবা মোবারক হোসেন জানান, বুধবার রাতে তার ছেলে হাজীগঞ্জ বাজারে হামলা ও সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়। পরে আলীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখান থেকে কুমিল্লা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করা হলে মঙ্গলবার সাগর মারা যায়। সাগরের মা আমেনা বেগম বলেন, পাঁচ সন্তানের মধ্যে সাগর সবার ছোট। সাগর হাজিগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়নের নোয়াদ্দা সুমন মাঝির মেয়েকে বিয়ে করেন। তার এক কন্যা সন্তান রয়েছে। সাগরেরর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর খন্দকার বাড়ি। সাগর পেশায় একজন ট্রাকচালক। তবে তারা সম্প্রতি সময় হাজীগঞ্জে স্থায়ীভাবে বসবাস করছে। কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার রাতে হাজীগঞ্জ শহরের প্রধান সড়কে স্থানীয় কিছু তরুণ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের একটি পূজামন্ডপ অতিক্রমকালে মিছিল থেকে কে বা কারা ইট-পাটকেল ছোড়ে। এ ঘটনা সংঘর্ষে রূপ নেয়। এতে কিশোরসহ চারজন নিহত ও চারজন গুলিবিদ্ধ হয়। নিহতরা হলেন, হাজীগঞ্জ পৌরসভাধীন ১১নম্বর ওয়ার্ড রান্ধুনীমূড়া গ্রামের ফজলুল হকের ছেলে হৃদয় হোসেন (১৪), একই গ্রামের তাজুল ইসলামের ছেলে আলামিন (১৮), আব্বাস উদ্দিনের ছেলে শামিম হোসেন (১৭) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার সুন্দরপুর গ্রামের শামছুল হকের ছেলে মো. বাবলু (৩৫)। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
