ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
কন্যাসন্তান হওয়ার খুশিতে অতিরিক্ত পেট্রোল দিলেন পাম্প মালিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 October, 2021, 7:33 PM

কন্যাসন্তান হওয়ার খুশিতে অতিরিক্ত পেট্রোল দিলেন পাম্প মালিক

কন্যাসন্তান হওয়ার খুশিতে অতিরিক্ত পেট্রোল দিলেন পাম্প মালিক

পরিবারে পুত্র সন্তান এলে সবাই খুশি হওয়ার চিত্রটা অহরহ চোখে পড়লেও কন্যাসন্তান জন্ম নিলে খুব কমসংখ্যক পরিবারকেই খুশি হতে দেখা যায়। ভারতের মধ্যপ্রদেশের বেতুলে একটি পরিবারে কন্যা সন্তান জন্ম নিলে খুশিতে এমন কাণ্ড করেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে।

দেশটিতে পেট্রোল এবং ডিজেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির মধ্যেই বেতুলের ওই পরিবারটির পেট্রোল পাম্প অপারেটর ৫ শতাংশ থেকে ১০ শতাংশ অতিরিক্ত পেট্রোল দিচ্ছে। এর কারণ উৎসব নয় বরং পরিবারে কন্যা সন্তানের জন্ম।

পরিবারটি জানায়, নতুন সদস্য হিসেবে কন্যাসন্তান এসেছে এবং এই নতুন অতিথিকে স্বাগত জানাতে, তারা খুশিতে পেট্রোল পাম্পে আসা গ্রাহকদের অতিরিক্ত পেট্রল দিচ্ছেন।

বেতুলের রাজেন্দ্র সায়ানীর ভাতিজি শিখা গত ৯ অক্টোবর একটি কন্যা সন্তানের জন্ম দেন। কন্যার জন্মের সময়, সায়ানী পরিবারের আনন্দের সীমা ছিল না। কন্যাসন্তানের জন্মকে স্মরণীয় করে রাখতে সায়ানী পরিবার তাদের পেট্রল পাম্পে ১৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর গ্রাহকদের অতিরিক্ত পেট্রোল দেয়।

পেট্রোল পাম্পের অপারেটর রাজেন্দ্র সায়ানি বলেন, আমরা ছেলের জন্ম উদযাপন করি কিন্তু আমার ভাই মেয়ে কন্যাসন্তান পেয়েছে, এ বিষয়ে আমরা গ্রাহকদের সঙ্গে নিজেদের আনন্দ ভাগ করে নিয়েছি এবং তিনদিনের জন্য প্রতিদিন কয়েক ঘণ্টা যারা পেট্রোল কিনবেন, তাদের অতিরিক্ত জ্বালানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status