|
সৌদিতে থাকছে না মাস্কের বাধ্যবাধকতা,পুরোদমে চালু মসজিদুল হারাম-মসজিদে নববি
নতুন সময় ডেস্ক
|
![]() সৌদিতে থাকছে না মাস্কের বাধ্যবাধকতা,পুরোদমে চালু মসজিদুল হারাম-মসজিদে নববি বিবৃতিতে বলা হয়েছে, দেশে করোনা মহামারির হার লক্ষণীয়ভাবে কমে আসায় এবং দেশটির বেশিরভাগ বাসিন্দাদের টিকা গ্রহণের কারণে রোববার থেকে করোনাভাইরাস সংক্রমণের সতর্কতায় বিভিন্ন ব্যবস্থাপনা শিথিল করা হচ্ছে। এর মধ্যে বাইরে উন্মুক্ত স্থানে মাস্ক পরার বাধ্যবাধকতা আর থাকছে না। তবে অফিস-আদালতে আবদ্ধ জায়গায় মাস্ক পরে থাকতে হবে। একই সাথে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববি পূর্ণ ধারণক্ষমতায় মুসল্লিদের জন্য খুলে দেয়া হচ্ছে। তবে মসজিদে প্রবেশে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। বিবৃতিতে জানানো হয়, পবিত্র দুই মসজিদে প্রবেশের আগে এতমারনা ও তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। তবে যারা এর মধ্যে করোনার দুটি ডোজ গ্রহণ করেছেন, কেবল তাদের জন্যই এ আদেশ প্রযোজ্য হবে। এছাড়া শারীরিক দূরত্ব বজায় ছাড়াই সকল রেস্টুরেন্ট, সিনেমা হলসহ বিভিন্ন সামাজিক সমাবেশের স্থান পুরোপুরি খুলে দেয়া হবে। গণপরিবহনও নিরাপদ শারীরিক দূরত্ব ছাড়াই পুরোদমে চালু করার আহ্বান জানানো হয়। সৌদি আরবে গত বছরের মার্চ মাসে প্রথম করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়। এরপর দেশটিতে পুরোপুরি লকডাউন দেয়া হয় এবং মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববি পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
