ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 October, 2021, 4:45 PM

গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে মনিয়ন্দ ইউনিয়নের দিঘীরজান গ্রামে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই ভাইবোন হলো আয়েশা (৭) ও তার ছোট ভাই শাহেদ (৪)। তারা ওই গ্রামের মো. আজাদ ভূইয়ার সন্তান। আয়েশা নোয়াপাড়া মাদ্রাসায় শিশু শ্রেণিতে পড়াশোনা করত।

মারা যাওয়া শিশুদের পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরের দিকে শাহেদ ও আয়েশা বাড়ির পেছনে একটি পুকুরে গোসল করতে যায়। এরপর দীর্ঘক্ষণ তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাদের খুঁজতে যান। এ সময় তারা শাহেদ ও আয়েশাকে পানিতে ভাসতে দেখেন। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া সিদ্দিক জানান, দুপুরের দিকে ওই দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status