ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাদারগঞ্জে ৪১০ লিটার চোলাই মদের উপকরণ ও প্রস্তুতকৃত মদ উদ্ধার, গ্রেপ্তার ১
আশিকুর রহমান, মাদারগঞ্জ
প্রকাশ: Saturday, 13 June, 2026, 12:15 PM

মাদারগঞ্জে ৪১০ লিটার চোলাই মদের উপকরণ ও প্রস্তুতকৃত মদ উদ্ধার, গ্রেপ্তার ১

মাদারগঞ্জে ৪১০ লিটার চোলাই মদের উপকরণ ও প্রস্তুতকৃত মদ উদ্ধার, গ্রেপ্তার ১

জামালপুরের মাদারগঞ্জে পুলিশের অভিযানে চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ, প্রস্তুতকৃত মদ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মাদারগঞ্জ পৌর শহরের চাঁদপুর নামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব উপকরণ উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এসআই ওয়াজিউর রহমান, এসআই শামসুজ্জামান ও এএসআই মজিবুর রহমানসহ পুলিশের একটি চৌকস দল।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চর গাবেরগ্রাম এলাকায় একটি বাড়িতে দীর্ঘদিন ধরে দেশীয় বাংলা মদ তৈরি ও বিক্রি করা হচ্ছে বলে খবর পায় পুলিশ। পরে ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রদীপ রবি দাস (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার বাড়ির খাটের নিচ, রান্নাঘর এবং টিউবওয়েলের পাশের মাটির নিচ থেকে চোলাই মদ তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে মাদারগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, অভিযানে ৪১০ লিটার দেশীয় চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৬১ হাজার ৫০০ টাকা। এছাড়া একটি প্লাস্টিকের বস্তায় রাখা ৩৪ পুটলা চিটাগুড় (প্রায় ১৭ কেজি) উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ হাজার ৪০ টাকা। একই সঙ্গে সাড়ে ৮ লিটার প্রস্তুতকৃত দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৩ হাজার ৪০০ টাকা।

এএসপি মোস্তাফিজুর রহমান আরও বলেন, গ্রেফতারকৃত প্রদীপ দাসের পাশাপাশি পলাতক আসামি সুবিদা রানী ওরফে বুচি এবং সোনিয়া ওরফে জাম্বুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, “সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে পুলিশের অভিযান চলমান থাকবে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।

প্রেস ব্রিফিংয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায়সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা, সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status