ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
পুতিনের বান্ধবীর গোপন তথ্য ফাঁস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 4 October, 2021, 6:17 PM

পুতিনের বান্ধবীর গোপন তথ্য ফাঁস

পুতিনের বান্ধবীর গোপন তথ্য ফাঁস

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বান্ধবীর গোপন সম্পদের তথ্য ফাঁস হয়েছে।


পুতিনের বান্ধবী সভেৎলানা ক্রিভোনোগিখ পুতিনের প্রভাবকে কাজে লাগিয়ে রাশিয়া থেকে বিপুল পরিমাণ সম্পদ বিদেশে পাচার করেছেন।

ইউরোপের মোনাকোতে সেভেৎলানার চার ফ্লোরের বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। দাবি করা হয়েছে, সেভেৎলানার ১০০ মিলিয়ন ডলারের সম্পদ রয়েছে।

রাশিয়ার সেন্ট পিটারসবার্গের ডেপুটি মেয়র থাকাকালে সেভেৎলানার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন পুতিন। তাদের একটি সন্তানও আছে।

আরও পড়ুন: চিকিৎসায় নোবেল পেলেন যারা

পানামা পেপারসের পর প্যানডোরা পেপারসকাণ্ডকে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনা বলা হচ্ছে।

সাত বছর পর ফের প্রকাশিত গোপন নথিতে ফাঁস করা হয়েছে বিশ্বের অন্তত ৩৫টি দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা, একশ'রও বেশি ধনকুবেরসহ তিন শতাধিক সরকারি কর্মকর্তার গোপন আর্থিক লেনদেনের তথ্য।

সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় এই বৈশ্বিক অনুসন্ধানে কাজ করেছেন ১১৭টি দেশের ছয় শতাধিক সাংবাদিক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status