|
নন্দীগ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে প্রতারক গ্রেফতার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
|
![]() নন্দীগ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে প্রতারক গ্রেফতার বিষয়টি টাউট আইন ১৮৭৯ এর অন্তর্ভূক্ত হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনার জন্য অফিসার ইনচার্জ নন্দীগ্রাম উপজেলা নিবার্হী কর্মকর্তাকে অনুরোধ করেন। তাৎক্ষণিক নন্দীগ্রাম উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছাঃ শিফা নুসরাত এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম নন্দীগ্রাম থানা পুলিশের এসআই মোঃ রেজাউল করিম এর নেতৃত্বাধীন একটি চৌকস টিম নিয়ে কুন্দারহাট বাজারে অভিযান পরিচালনা করেন। উক্ত মোবাইল কোটের মাধ্যমে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বর্ণিত নিবার্হী ম্যাজিষ্ট্রেট টাউট আইন, ১৮৭৯ এর ৬ ধারা মোতাবেক ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। নিবার্হী ম্যাজিষ্ট্রটের দেওয়া সাজা পরোয়ানা অনুযায়ী উক্ত আসামীকে তাৎক্ষনিক ভাবে পুলিশ স্কটের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণকরা হহেছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
