ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
ইতালিতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৮
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 3 October, 2021, 8:31 PM

ইতালিতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৮

ইতালিতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৮

ইতালির উত্তরাঞ্চলীয় লোম্বার্ডি অঞ্চলে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৮ জন মারা গেছেন।

রোববার (২ সেপ্টেম্বর) মিলান শহরে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম লা প্রেস অগ্নিনির্বাপণকর্মীদের বরাত দিয়ে বলেছে, বিমানটির পাইলট এবং অন্য পাঁচ আরোহীর সবাই মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন: প্রবল বেগে ওমানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শাহীন’
 
অগ্নিনির্বাপণকর্মীরা টুইট বার্তায় বলেছেন, মিলানের কাছের ছোট শহর স্যান ডোনাটো মিলানিসের একটি পাতাল রেল স্টেশনের কাছে রোববার বিকেলের দুর্ঘটনায় বিমানের আরোহী ছাড়া অন্য কারও প্রাণহানি ঘটেনি।

তারা বলেছেন, বিমান বিধ্বস্তের স্থানের পার্শ্ববর্তী একটি পার্কিং লটে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে গেছে। তবে সে সময় যানবাহনগুলোতে কেউ ছিলেন না।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status