ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
কাবুলে মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 3 October, 2021, 6:39 PM

কাবুলে মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

কাবুলে মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদের প্রবেশদ্বারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। আজ রোববার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, কাবুলের ঈদগাহ মসজিদের প্রবেশপথের কাছে ভয়াবহ বিস্ফোরণ হয়। সেখানে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের মায়ের জন্য একটি স্মারক অনুষ্ঠান হচ্ছিল।

প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত কেউ এ ঘটনার কেউ দায় স্বীকার করেনি। তবে দেশটিতে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই আইএসআইএল’র হামলা বৃদ্ধি পেয়েছে। আইএসআইএল পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নিজেদের শক্তি বজায় রেখেছে এবং তালেবানকে শত্রু মনে করে তারা। প্রাদেশিক রাজধানী জালালাবাদে বেশ কয়েকটি হামলারও দায় স্বীকার করেছে আইএসআইএল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status