|
আসন্ন ইউপি নির্বাচন
মেম্বার নয়! জনগনের সেবক হতে চান আব্দুল হাকিম
এম সহিদুল, কালীগঞ্জ (লালমনিরহাট)
|
![]() মেম্বার নয়! জনগনের সেবক হতে চান আব্দুল হাকিম বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে মনের এমনি আবেগ ব্যক্ত করেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার আসন্ন ইউপি নির্বাচনে ২নং মদাতী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী আঃ হাকিম । এ সময় তিনি ওয়ার্ডের সমসাময়িক বিভিন্ন বিষয় ও সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। জনপ্রতিনিধি হওয়ার কারণ কি?এমন প্রশ্নের উত্তরে আব্দুল হাকিম বলেন, আমি একজন ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত হয়েছি। সর্বদা মানুষের কল্যাণে সমাজসেবামূলক কাজ করতে আমি ভালোবাসি। আর সামাজিক সংগঠনের মাধ্যমে সকল প্রকার জনসেবায় আত্মনিয়োগ অসম্ভব, তাই জনপ্রতিনিধি হওয়ার প্রয়াস। এছাড়াও এলাকার তরুণসমাজ, প্রবীণ ও বিভিন্ন পেশাজীবিদের অনুরোধে আমি ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আল-হামদুলিল্লাহ আমার বিশ্বাস সকলের দোয়া ভালোবাসা আমার প্রতি আছে আগামীতেও থাকবে। নির্বাচিত হলে কি ধরণের কাজ করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি অবহেলিত, দিনমজুর, গরিব মানুষের কল্যাণে কাজ করতে ইচ্ছুক। এছাড়াও এলাকার অবহেলিত, অনুন্নত রাস্তা সংস্কার নির্মাণ। তালিকার মাধ্যমে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাসহ সরকার প্রেরিত সকল অনুদান প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছে দিবো। আমি নির্বাচিত হলে ২ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে রূপান্তরিত করতে যা যা করনীয় তাই করতে প্রস্তুত।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
