ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
দলগ্রাম ইউপির জনগণের সেবক হতে চান চেয়ারম্যান প্রার্থী তারিকুল তুষার
এম সহিদুল ইসলাম, কালীগঞ্জ লালমনিরহাট
প্রকাশ: Thursday, 30 September, 2021, 1:59 PM

দলগ্রাম ইউপির জনগণের সেবক হতে চান চেয়ারম্যান প্রার্থী তারিকুল তুষার

দলগ্রাম ইউপির জনগণের সেবক হতে চান চেয়ারম্যান প্রার্থী তারিকুল তুষার

জনগনের সেবক হয়ে কাজ করতে চান লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার আসন্ন ৪ নং দলগ্রাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী যুবনেতা তারিকুল ইসলাম তুষার । তিনি দলগ্রাম ইউনিয়নের তালুক মদাতী ১ নং ওয়ার্ডের বাসিন্দা অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক ম্যানেজার তৌহিদুল ইসলামের বড় ছেলে এবং তোফায়েল মাষ্টারের নাতি।


অত্র ইউনিয়নের বিভিন্ন গ্রামে সরেজমিনে গিয়ে জানা যায়, তারিকুল তুষার একজন সৎ, নিষ্ঠাবান ব্যক্তি। তিনি বিভিন্ন সময় অসংখ্য প্রতিষ্ঠানের সমাজ কল্যাণমুলক বিভিন্ন কর্মকান্ডে জড়িত থেকে সমাজ সেবায় অগ্রনী ভূমিকা পালন করে আসছেন এবং তিনি করোনা কালীন সময়ে অসহায় কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এবং শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।


মানুষের সেবা করাকেই তিনি মহান ব্রত হিসেবে বেছে নিয়েছেন। তারিকুল তুষার স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সমাজ ও দেশের উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে পিছিয়ে পড়া অবহেলিত দলগ্রাম ইউনিয়কে একটি পরিচ্ছন্ন ইউনিয়ন গঠনে সচেষ্ট হবেন। নিজের অবস্থান আরো সুসংহত করতে তিনি নিয়মিত গনসংযোগ করছেন।নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন।এলাকায় সমাজসেবক হিসেবে তার ব্যাপক সুনাম রয়েছে তার। এছাড়া সকল সময়ে তিনি অসহায় দুস্থ্য মানুষের সুখ দুঃখে সর্বদা পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। একজন প্রকৃত পরিশ্রমী মানুষ হিসেব তারিকুল তুষারকে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যোগ্য মনে করছেন তাঁর ভক্ত ও সমর্থকগণ।


চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল তুষার বলেন, আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে শাসক নয় জনগনের সেবক হয়ে কাজ করবো। ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত করতে সকলকে সাথে নিয়ে কাজ করবো । সে উদ্দেশ্যে একজন আদর্শ সৈনিক হিসেবে নিজেকে নিযুক্ত করে দীর্ঘ দিন ধরে ইউনিয়নবাসীর বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমি চেয়্যারমান নির্বাচিত হলে সুশীল সমাজকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন তথা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, কালভাট, মসজিদ-মাদ্রাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বেকার যুবক-যুবতীদের যথাযথ প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী করে তোলার কাজ করব।


নারী ও শিশুনির্যাতন, মানব পাচার, এসিড, সন্ত্রাস, বাল্যবিবাহ এবং মাদক, চোরাচালানের বিরুদ্ধে জনমত গড়ে তুলবো। দীর্ঘ দিনের জরাজীর্ণতাকে পিছনে ফেলে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগীতায় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সকল উন্নয়ন মূলক কাজ ত্বরান্বিত করবো। তিনি দৃঢ় প্রত্যয়ে আরো বলেন সবার সহযোগিতায় এ ইউনিয়ন কে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status