ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
বাবার অভিভাবকত্ব থেকে মুক্ত হলেন ব্রিটনি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 September, 2021, 10:29 AM

বাবার অভিভাবকত্ব থেকে মুক্ত হলেন ব্রিটনি

বাবার অভিভাবকত্ব থেকে মুক্ত হলেন ব্রিটনি

গায়িকা, গীতিকার, নৃত্যশিল্পীসহ নানা পরিচয় থাকলেও ব্রিটনি স্পিয়ার্স বেশি আলোচনায় থাকেন বাবার সঙ্গে তার দ্বন্দ্ব-সংঘাতের কারণে। ১৩ বছর ধরে বাবার অভিভাবত্বে থাকার পর অবশেষে মুক্ত হলেন মার্কিন এ গায়িকা। সম্প্রতি আদালত এ রায় দিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।

২০০৮ সালে জেমি স্পিয়ার্সকে তার মেয়ের অভিভাবক করা হয়। মানসিক স্থিরতা নেই, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন না কিংবা মানসিক সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিকে কারও অভিভাবকত্বে দেওয়ার বিধান রয়েছে।
জেমি স্পিয়ার্স সরে দাঁড়ালেও অন্য এক ব্যক্তিকে ব্রিটনির অভিভাবক নিয়োগ করা হয়েছে। তবে বাবাকে অভিভাবকের জায়গা থেকে সরিয়ে দেওয়ায় আনন্দ প্রকাশ করেছেন ৩৯ বছর বয়সী ব্রিটনি। তার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এমন খবর বেরিয়েছে। আদালতের রায়ের পর ইনস্টাগ্রামে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ব্রিটনির প্রেমিক স্যাম আসগরিও। সম্প্রতি তাদের বাগদান হয়েছে।

গত কয়েক বছর ধরেই ব্রিটনি তার বাবার শাসন থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। অবশেষে সেটি বাস্তবায়িত হওয়ার উচ্ছ্বাস প্রকাশ করেছেন ব্রিটনির ভক্তরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status