ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
দেড় বছর পর শুরু হলো ঢাকা-কুয়েত সরাসরি ফ্লাইট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 10 September, 2021, 11:43 AM

দেড় বছর পর শুরু হলো ঢাকা-কুয়েত সরাসরি ফ্লাইট

দেড় বছর পর শুরু হলো ঢাকা-কুয়েত সরাসরি ফ্লাইট

দেড় বছর সরাসরি ফ্লাইট বন্ধের পর বৃহস্পতিবার থেকে ঢাকা-কুয়েতের ১ম ফ্লাইট চালু হয়েছে।
 
সিডিউল অনুসারে ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভোর ৩টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েতের উদ্দেশে ছেড়ে আসে ১ম ফ্লাইটটি।

করোনা মহামারীর কারণে কুয়েতের সঙ্গে বাংলাদেশসহ পাঁচটি দেশের সরাসরি বিমান চলাচল বন্ধ ছিল দীর্ঘদিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বন্ধ থাকা দেশগুলোর সঙ্গে সরাসরি বিমান চলাচলের অনুমতি দিয়েছে কুয়েত।  

দুইটি এয়ারলাইন্সে সমানভাবে সোমবার ৭৫ জন, মঙ্গলবার ১৫০ জন, বুধবার ১৪৩ জন, বৃহস্পতিবার ৭৫ জন এবং রোববার ১০০ জন করে যাত্রী বহন করতে পারবে।

তবে সরাসরি ফ্লাইটের টিকিট উচ্চমূল্যের কারণে স্বস্তিতে নেই প্রবাসীরা।  এছাড়াও তুর্কি, বাহরাইন, সৌদি ট্রানজিট হয়ে কুয়েতে ফিরছেন আটকেপড়া প্রবাসীরা। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইমোনি অ্যাপসে নিবন্ধন করে  প্রবেশের ৭২ ঘণ্টা পূর্বে পিসিআর নেগেটিভ সনদ, আগত যাত্রীদের স্লোনিক অ্যাপসের মাধ্যমে  ৭ দিনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়।

এদিকে দীর্ঘদিন  ফ্লাইট বন্ধের ফলে ছুটিতে গিয়ে বিভিন্ন দেশের ৩ লাখ ৯০ হাজার কুয়েতে প্রবাসী নিজ দেশে আটকে পড়ায় আকামা বাতিল হয়েছে।

কুয়েত সরকার অনলাইনে আকামা নবায়নের সুযোগ দিলেও তাদের স্পন্সর আকামা নবায়নে ব্যর্থ হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status