ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
‘জামা খুলে প্রচারে থাকার দরকার আমার নেই’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 10 September, 2021, 11:13 AM

‘জামা খুলে প্রচারে থাকার দরকার আমার নেই’

‘জামা খুলে প্রচারে থাকার দরকার আমার নেই’

ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম, সময় পেলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি বা ভিডিও আপলোড করতে ওস্তাদ অভিনেত্রী নিয়া শর্মা। আজকের যুগে ট্রেন্ড মেনেই পান থেকে চুন খসলেই ট্রোলড হতে হয়। খোলামেলা পোশাকের জেরে হামেশাই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং-এর মুখে পড়েন অভিনেত্রী নিয়া শর্মা। অনেক সময়ই সেই কটূক্তি মারাত্মক আকার ধারণ করে, ইনস্টাগ্রামে ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে ‘এক হাজারো মে মেরি বহনা হ্যায়’ খ্যাত এই টেলিভিশন তারকাকে। তার পোশাক পরার ধরনকে অনেকেই অশ্লীল বলে কটাক্ষ করেছেন।

ট্রোলিংয়ের মোকাবিলা কেমনভাবে করেন নিয়া, সেই নিয়ে সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়ে ভেঙে পড়েন নিয়া। নিয়ার দাবি গত ১০ বছরে অনেক কিছুই বদলে গিয়েছে, কিন্তু মানুষের মানসিকতা এতটুকুও পালটায়নি।

নিয়া জানান, পোশাকের জন্য আমাকে নিয়ে কোনোদিন ভালো কথা মানুষ বলেনি। আমি সেটা মেনেও নিয়েছি… এমনো বলা হয়েছে সংবাদ শিরোনামে থাকতে আমি জামাকাপড় খুলেছি! আরে ভাই এগুলো কোথা থেকে আসে, আমি দশ বছর ধরে যথেষ্ট কাজ করছি এবং ফেমাস, তাই জামা খুলে প্রচারের আলোয় থাকার কোনো দরকার আমার নেই। এটা মানুষজনকে বুঝতে হবে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়িয়েছেন নিয়া। ‘ঝিল কে উস পার’ ছবির সুপারহিট গান ‘দো ঘুঁট মুঝে ভি’ গানের রিমিক্স ভার্সনের মিউজিক ভিডিওতে বম্বশেল অবতারে দেখা গিয়েছে নিয়াকে।

‘এক হাজারো মে মেরি বহনা হ্যায়’ দিয়ে কেরিয়ার শুরু করা নিয়া পরবর্তীতে ‘জামাই রাজা’, ‘ইশক মে মরজাওয়ান’, ‘নাগিন’-সহ ছোটপর্দার একাধিক হিট শো-এর সঙ্গে যুক্ত থেকেছেন। রিয়ালিটি শো-এরও পরিচিত মুখ নিয়া শর্মা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status