ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
গিয়াস উদ্দিন সেলিমের সিনেমায় ফারিয়া ‘আউট’ পরীমনি ‘ইন’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 10 September, 2021, 11:12 AM

গিয়াস উদ্দিন সেলিমের সিনেমায় ফারিয়া ‘আউট’ পরীমনি ‘ইন’

গিয়াস উদ্দিন সেলিমের সিনেমায় ফারিয়া ‘আউট’ পরীমনি ‘ইন’

নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। ‘মনপুরা’ চলচ্চিত্র দিয়ে দর্শককের মনে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। সর্বশেষ ‘স্বপ্নজাল’ সিনেমা দিয়েও প্রশংসিত হয়েছেন।

বর্তমানে গিয়াস উদ্দিন সেলিম ‘গুনিন’ নামে নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘গুনিন’ ছোটগল্প অবলম্বনে বানানো হবে চলচ্চিত্রটি। এটি মুক্তি পাবে দেশীয় একটি ওয়েব প্লাটফর্মে।

ছবির নায়িকা হিসেবে নুসরাত ফারিয়াকে চুক্তিবদ্ধ করেছিলেন সেলিম। কথা ছিলো সামনের মাসে শুটিং শুরু করবেন। কিন্তু হঠাৎ শিডিউল ঝামেলায় নুসরাত ফারিয়াকে পাচ্ছেন না গুণী এই নির্মাতা। তাই শোনা যাচ্ছে, পরীমনিকে নিয়েই নিজের নতুন মিশনে নামতে চলেছেন গিয়াসউদ্দিন সেলিম।

তবে এই বিষয়ে পরিচালক বলেন, এখনো কারো নাম বলার মতো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। আমরা নতুন করে অভিনেত্রী খুঁজছি। কাউকে পাইনি। আশা করছি খুব দ্রুতই ‘গুনিন’ সিনোমার রাবেয়া চরিত্রের জন্য মানানসই অভিনেত্রীর সঙ্গে চুক্তি হয়ে যাবে।

‘গুনিন’ সিনেমায় আরো অভিনয় করবেন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালাম, এবং ‘নেটওয়ার্কের বাইরে’ খ্যাত অভিনেতা শরীফুল রাজ। এরইমধ্যে সবার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে বলে জানান গিয়াসউদ্দিন সেলিম।

এদিকে এ পরিচালকের নতুন সিনেমা ‘পাপপূণ্য’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status