ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
এনা গ্রুপের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Thursday, 9 September, 2021, 6:14 PM

এনা গ্রুপের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এনা গ্রুপের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাটি হাটি পা পা করে এগিয়ে চলেছে সাফল্যে উচ্চ শিখরে এনা গ্রুপ। দেশের সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান এনা গ্রুপ ২ যুগ পেরিয়ে সফলতার সাথে ২৫ তম বছরে যাত্রা শুরু করলো।

বৃহস্পতিবার বাদ যোহর রাজধানীর পান্থপথের এনা টাওয়ারে ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোসলেহ উদ্দিন।

এনা গ্রুপের সাফল্য, ব্যর্থতা ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন, নির্বাহী পরিচালক মমিনুল ইসলাম সংগ্রাম, সাদেক ব্যাপারী, নির্মাণ পরিচালক এস.এস. আলম, বাগমারা উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ  প্রমুখ।  

এ সময় এনা গ্রুপের সাঁকোয়াটেক্সের পরিচালক এহতেশামুল হক তমাল, জেনারেল ম্যানেজার হোসেন আলী সহ এনা গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইতোমধ্যেই গ্রাহকদের সুনাম অর্জন করেছে গ্রুপ। আগামীতেও গ্রাহকদের পাশে থেকে তাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে এনা গ্রুপ। এমনই প্রত্যাশা ব্যক্ত করেছেন এনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানানো হয়। আলোচনা শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফাল্য কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।   


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status