ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
পঞ্চগড়ে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 9 September, 2021, 5:45 PM

পঞ্চগড়ে ভাড়া বাড়ি থেকে আয়েশা(২০) নামে এক নববধূর গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের রৌশনাবাগ এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় ওই নববধূর স্বামী মাহবুবকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।


জানা গেছে, নিহত আয়েশা তুলার ডাঙ্গা এলাকার মাহবুব এর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ছয় মাস আগে পারিবারিকভাবে ব্যারিস্টার বাজার এলাকার বাবুল হোসেনের মেয়ে আয়েশার বিয়ে হয় তুলার ডাঙ্গা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মাহবুবের সাথে। বিয়ের পর থেকে মাহবুব আয়েশাকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতে শুরু করে।


সেপ্টেম্বর মাসের গত ১ তারিখে রৌশনাবাগ এলাকার বাড়ির মালিক সুলতানার কাছ থেকে থাকার জন্য ভাড়ায় একরুম নেয় তারা। এদিকে বৃহস্পতিবার সকালে ভাড়া বাড়িতে ঘুমাচ্ছিলেন স্বামী মাহবুব। একসময় একই বাড়ির ভাড়াটিয়া মর্জিনা আয়েশাকে তার ঘরে ডাকতে গেলে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখতে পায়। দ্রুত বাড়ির মালিক সুলতানা কে ডেকে থানা পুলিশকে খবর দেওয়া হয়।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নববধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।  সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হ্যামলেট বলেন, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন,


এ ঘটনায় ওই নববধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status