|
কালীগঞ্জে শিক্ষার্থীদের অপেক্ষায় প্রহর গুনছে স্কুল
এম সহিদুল ইসলাম লালমনিরহাট প্রতিনিধি
|
![]() কালীগঞ্জে শিক্ষার্থীদের অপেক্ষায় প্রহর গুনছে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান খোলার এমন ঘোষনায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সকল শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের মনে ফিরে এসেছে প্রানচঞ্চলতা। শিক্ষার্থীদের মনে বিরাজ করছে আনন্দ। অনেক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সব মিলিয়ে সত্যিই এক আনন্দ মুখর পরিবেশ বিরাজ করছে উপজেলার বিদ্যালয়গুলোতে।এ নিয়ে পুরোদমে শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিস্কার পরিচ্ছন্নের কাজ। পরিপাটি স্কুলগুলোর আঙিনা যেন শিক্ষার্থীদের অপেক্ষার প্রহর গুনছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) উপজেলার কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হলে তারা বলেন, স্কুল খুলছে শুনে খুবই ভালো লাগছে। আমরা স্কুলে যেতে চাই। বাড়ীতে আর ভালো লাগেনা। কেননা দীর্ঘ দেড় বছর করোনার কারণে আমরা ঘরে বন্দি ছিলাম। আবার আমরা স্কুলে যাব বলে। ফিরে পাবো শিক্ষার আলো। পাব অতীতের স্কুল জীবন। আমার সহপাঠীরা স্বাস্থ্যবিধি মেনে ক্লাশ করবো। এখন শুধু ১২সেপ্টেম্বর এর অপেক্ষায়। এসময় কয়েকজন অভিভাবক বলেন , দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়ালেখার অনেক ক্ষতি হয়েছে। বাড়ীতে একদম পড়াশোনা করতে চায় না। সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছে। তবে ছোট বাচ্চারা তেমন সচেতন নয়। এ জন্য কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধির বিষয়টি খেয়াল রাখতে হবে। ঐতিহ্য শিবরাম পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক তিতাস আলম বলেন, সরকারি নির্দেশনা মেনে স্কুল খোলার সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করছি নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় প্রস্তুত থাকবে। স্কুল-কলেজ খোলার ঘোষণা সত্যিই আনন্দের ও খুশির সংবাদ। বিশেষ করে করোনা ভাইরাস থেকে শিক্ষার্থীদের সুরক্ষা রাখতে সরকারের বিধি-নিষেধগুলো পুরোপুরি পালনে সতর্ক দৃষ্টি থাকবে। এ বিষয় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
