ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
নন্দীগ্রামে পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: Thursday, 9 September, 2021, 5:34 PM

নন্দীগ্রামে পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন

নন্দীগ্রামে পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন

বগুড়ার নন্দীগ্রামে পুকুরে বিষ প্রয়োগে প্রায় লক্ষাধিক টাকার মাছ  নিধন করেছে দূর্বৃত্তরা। জানা গেছে, নন্দীগ্রাম পশ্চিমপাড়ার মৃত ফজর উদ্দিনের ছেলে মোঃ আব্দুল কুদ্দুস (৫৫) নন্দীগ্রাম পৌরসভার গেট সংলগ্ন ১৬ শতক লিজকৃত পুকুরে দীর্ঘদিন ধরে দেশী জাতের মাগুর মাছ চাষ করে আসছিলো।


গত ৮ই সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার পর কে বা কাহারা তার পুকুরে বিষ প্রয়োগ করে। এতে তার পুকুরে চাষকৃত দেশী জাতের মাগুর মাছগুলো মারা গেছে। বিষ প্রয়োগে তার প্রায় ১লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।


এ বিষয়ে আব্দুল কুদ্দুসের সাথে কথা বললে তিনি বলেন, বিষ প্রয়োগের ফলে মাছগুলো মারা যাওয়ায় আমার চরম ক্ষতি হয়েছে, আমি এখন কি করবো বুঝে উঠতে পারছিনা তাই প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status