ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
প্রতিদিন ৭০ হাজার মানুষ ওমরাহ করতে পারবেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 9 September, 2021, 4:03 PM

প্রতিদিন ৭০ হাজার মানুষ ওমরাহ করতে পারবেন

প্রতিদিন ৭০ হাজার মানুষ ওমরাহ করতে পারবেন

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ওমরাহ। সৌদি আরব করোনাসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার পর গত ১৫ আগস্ট থেকে বিদেশিরা দেশটিতে ওমরাহ আদায় করতে আসার সুযোগ পান। শুরুতে সীমিতসংখ্যক মানুষকে এ সুযোগ দেওয়া হলেও এখন তা বাড়িয়েছে কর্তৃপক্ষ। এখন থেকে দৈনিক ৭০ হাজার মানুষ ওমরাহ করতে পারবেন।

কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানায় আরব নিউজ।

খবরে বলা হয়, পবিত্র দুই মসজিদ সম্পর্কিত কার্যালয়ের প্রধান শেখ আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আল-সোদাইসের নেতৃত্বে প্রতিদিন৭০ হাজার মানুষ যেন ওমরাহ আদায় করতে পারেন সে রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দৈনিক ওমরাহ আদায়কারীর সংখ্যা বাড়িয়ে ৭০ হাজার করা হলেও স্বাস্থ্য সচেতনতা ও করোনাবিধির প্রতি সম্পূর্ণরূপে গুরুত্ব দেওয়া হবে।

এর আগে সৌদি আরবের হজ ও ওমরাহ সেক্রেটারি আব্দুল আজিজ ওয়াজান জানিয়েছিলেন, ওমরাহ আদায়কারীদের সংখ্যা ৬০ হাজার থেকে ৯০ হাজার এবং এক লাখ ২০ হাজার পর্যন্ত বাড়ানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status