ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
তাঁদের ফেরাতে চান তালেবান প্রধানমন্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 9 September, 2021, 2:33 PM

তাঁদের ফেরাতে চান তালেবান প্রধানমন্ত্রী

তাঁদের ফেরাতে চান তালেবান প্রধানমন্ত্রী

তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশ ছেড়ে পালিয়েছিলেন সাবেক সরকারের অনেক কর্মকর্তা। আফগানিস্তানে নতুন সরকার গঠনের পর তাঁদের আবার দেশে ফেরার আহ্বান জানিয়েছেন সদ্য ঘোষিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। গতকাল বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার সঙ্গে এক আলাপচারিতায় এমন আহ্বান জানান তিনি।

 তালেবানের ক্ষমতা দখলের তিন সপ্তাহ পর গত মঙ্গলবার সংগঠনটির প্রতিষ্ঠাতাদের একজন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধানমন্ত্রী করে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে ডজনখানেক মন্ত্রী ও গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়।

আল–জাজিরার সাক্ষাৎকারে মোল্লা হাসান আখুন্দ বলেন, তালেবান বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ইতিবাচক ও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে চায়। অন্তর্বর্তীকালীন সরকার দূতাবাস, কূটনীতিক ও মানবাধিকার সংস্থাগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে।
আফগানিস্তানের বর্তমান অবস্থাকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করেছেন মোল্লা আখুন্দ। তিনি বলেন, ‘এই অবস্থায় আসতে আফগানিস্তানকে প্রচুর অর্থ ও রক্ত ঝরাতে হয়েছে। আফগানদের রক্তপাত, হত্যাকাণ্ড ও অবমাননার দিন শেষ হয়েছে। বিনিময়ে চড়া মূল্য দিতে হয়েছে আমাদের।’

এদিকে ২০ বছর ধরে চলা আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলোকে যেসব আফগান সহায়তা করেছিলেন, তাঁদের সাধারণ ক্ষমার ঘোষণা আগেই দিয়েছিল তালেবান। গতকালের আলাপচারিতায় সেই প্রতিশ্রুতির কথা আবার সামনে আনেন মোল্লা আখুন্দ। তিনি জানান, আগের কর্মকাণ্ডের জন্য কারও ক্ষতি করেনি তালেবান। কারও ওপর প্রতিশোধ নেওয়া হয়েছে, এমন প্রমাণ কেউ ভবিষ্যতে দিতে পারবে না।

কাবুলের পতনের পর থেকেই অন্তর্ভুক্তিমূলক সরকারের কথা বলে আসছিল তালেবান। তবে মঙ্গলবার ঘোষিত সরকারে তাদের ওই প্রতিশ্রুতির কোনো প্রতিফলনই ঘটেনি। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় কট্টরপন্থী হিসেবে পরিচিত নানা ব্যক্তি ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা হাক্কানি নেটওয়ার্কের নেতাদের নিয়ে। সরকারে স্থান মেলেনি নারীদের। মন্ত্রিসভায় দেখা যায়নি আফগানিস্তানের ক্ষুদ্র জাতিসত্তাগুলোর কোনো প্রতিনিধিকে।

এদিকে আফগানিস্তানে নতুন সরকার ঘোষণার পর থেকে সমালোচনার সৃষ্টি হয়েছে। নতুন সরকারে স্থান পাওয়া ব্যক্তিদের সমর্থন করেনি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাতিসংঘ। অন্তর্বর্তীকালীন এই সরকার আফগানিস্তানের স্থিতিশীলতা আনতে পারবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তবে সবকিছুর মধ্যে তালেবানের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে চীন ও উজবেকিস্তান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status