ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
সাবেক প্রেমিককে পেতে প্রতিবেশীর সন্তান নিয়ে গেল প্রেমিকা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 9 September, 2021, 12:30 PM

সাবেক প্রেমিককে পেতে প্রতিবেশীর সন্তান নিয়ে গেল প্রেমিকা

সাবেক প্রেমিককে পেতে প্রতিবেশীর সন্তান নিয়ে গেল প্রেমিকা

কুমিল্লার চান্দিনায় সাবেক প্রেমিককে পেতে প্রতিবেশীর শিশু সন্তানকে জিম্মি করলেন এক তরুণী। বরিশাল থেকে চান্দিনায় এসে ওই শিশুকে (১০) অপহরণ করে নিয়ে যান প্রেমিকা।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) মাওয়া ফেরিঘাট থেকে অপহরণকারী ওই তরুণীকে আটক এবং শিশুটিকে উদ্ধার করেছে চান্দিনা থানা পুলিশ। এর আগে সোমবার (৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালের ওই তরুণীর সঙ্গে এক সময় ওই শিশুর বাবার প্রেমের সম্পর্ক ছিল। ময়মনসিংহ থেকে এসে ওই প্রেমিক চান্দিনায় কৃষি শ্রমিকের কাজ নেন। সেখানেই এক তরুণীকে বিয়ে করে স্থায়ী হন। এই দম্পতির ২টি সন্তান রয়েছে। এদিকে সাবেক ওই প্রেমিকাও অন্যত্র বিয়ে করেন। তবে গত রোববার তিনি সাবেক প্রেমিকের সঙ্গে দেখা করতে আসেন। প্রেমিকের বাড়িতে ঠাঁই না পেয়ে কাছের একটি বাড়িতে নির্মাণ শ্রমিক এরশাদুল হকের স্ত্রীর কাছে অনুনয় করে আশ্রয় নেন। কিন্তু পরদিন এক ফাঁকে এরশাদুলের ছেলে আবু সাঈদকে (১০ মাস) নিয়ে উধাও হন ওই তরুণী।

ভুক্তভোগী শিশুর বাবা তরুণীকে ফোন করলে জানান, তার সাবেক প্রেমিককে তার হাতে তুলে দিলে তিনি এরশাদের ছেলেকে ফেরত দেবেন। পরে চান্দিনা থানা পুলিশকে বিষয়টি জানান এরশাদ।

চান্দিনা থানার ওসি আরিফুর রহমান জানান, শিশু আবু সাঈদকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবার করা মামলায় আটককৃত তরুণীকে আদালতে পাঠানো হয়।

চান্দিনা থানার এসআই গিয়াস উদ্দিন জানান, গত সোমবার সারা রাত ও মঙ্গলবার সারা দিন অভিযান চালিয়ে বিকেলে মাওয়া ফেরিঘাট এলাকা থেকে ওই তরুণীকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status