ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
ক্যাটরিনার প্রিয় সিরিজ ‘দিরিলিস: আরতুগ্রুল’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 9 September, 2021, 12:06 PM

ক্যাটরিনার প্রিয় সিরিজ ‘দিরিলিস: আরতুগ্রুল’

ক্যাটরিনার প্রিয় সিরিজ ‘দিরিলিস: আরতুগ্রুল’

‘টাইগার থ্রি’ সিনেমায় আবারো জুটি বেঁধে পর্দায় হাজির হবেন বলিউডের তারকা জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। সিনেমাটির শুটিং করতে বর্তমানে তুরস্কে রয়েছেন তারা। বিষয়টি জানতে পেরে বলিউডের ভাইজানকে সৌজন্য সাক্ষাতের আমন্ত্রণ জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী মেহমেত নুরি এরসো। তুর্কি মন্ত্রীর আমন্ত্রণে সাড়া দেন সালমান। ক্যাটরিনাকে সঙ্গে নিয়ে ছুটে যান মন্ত্রীর সঙ্গে দেখা করতে।

সেখানে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নৈশভোজেও অংশ নেন এই তারকা জুটি।

সেখানে ক্যাটরিনা বলেন, “ আরতুগ্রুল আমার ফেভারিট সিরিজ। আমি ৮৯ পর্ব দেখিছি।”

সেসময় সালমান খান জানান, তার মা এই সিরিজ (দিরিলিস: আরতুগ্রুল) দেখেন।

এদিকে সালমান-ক্যাটরিনার সঙ্গে নৈশভোজের ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মন্ত্রী মেহমেত নুরি এরসো।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, আমরা বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে একত্রিত হয়েছি, যারা তাদের নতুন প্রকল্পের জন্য আমাদের দেশে এসেছেন। তুরস্ক সব সময় আন্তর্জাতিক তারকাদের নিয়ে চলচ্চিত্র প্রকল্পের আয়োজন অব্যাহত রাখবে।

মেহমেত নুরি এরসোর শেয়ার করা ছবিতে ক্যাটরিনা এবং সালমানকে মন্ত্রী এবং অন্য কর্মকর্তাদের সঙ্গে পোজ দিতে দেখা যাচ্ছে। একটি ছবিতে সালমান খানকে মন্ত্রীর সঙ্গে হাত মেলাতেও দেখা যায়। ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভারতের নেটিজেনরা তাদের তারকাদের সম্মান জানানোর জন্য তুরস্ককে ধন্যবাদও জানাচ্ছেন।

উল্লেখ্য, জনপ্রিয় তুর্কি সিরিয়াল ‘দিরিলিস : আরতুগ্রুল’। উসমানিয়া খিলাফতের প্রতিষ্ঠাতা প্রথম উসমানের পিতা আরতুগ্রুলের কাহিনী নিয়ে নির্মিত পাঁচ সিজনেরর এই সিরিজটি ইতোমধ্যেই ইউরোপ, আমেরিকাসহ এশিয়ার বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status