ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
শিবালয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
প্রকাশ: Wednesday, 8 September, 2021, 7:07 PM

শিবালয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

শিবালয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন উপলক্ষে শিবালয় উপজেলা প্রশাসনে উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এ বছর এ দিবসের প্রতিপাদ্য হচ্ছে. “ মানব কেন্দ্রিক পুনরুদ্ধারের জন্য স্বাক্ষরতা: কমে আসুক ডিজিটাল বৈষম্য।”বুধবার (৮ সেপ্টেম্বর) শিবালয় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান।


শিবালয় উপজেলা সহকারী কমিশনার-ভূমি এসএম আবু দারদার সভাপতিত্বে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রিয়াজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মো. পলাশ হোসেন, আওয়ামীলীগ নেতা সুদীপ ঘোষ বাসু অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালন করেন শিবালয় উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদ আল মামুন ।  


বিশেষ অতিথি সুদীপ ঘোষ বাসু বলেন, জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কো  ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস হচ্ছে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস। ১৯৬৬ সালের ২৬ অক্টোবর ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ১৪তম অদিবেশনে ৮ সেপ্টেম্বর তারিখকে ‘আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ১৯৬৭ সারে প্রথমবারের মত দিবসটি উৎযাপন করা হয়।


বঙ্গবন্ধু দেশ থেকে নিরক্ষরতা দুর করতে এবং শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামুলক হিসেবে ঘোষনা করেন। স্বাক্ষরতা বিস্তাতে আন্তর্জাতিক ফোরামের সঙ্গে একাত্বতা প্রকাশ করে বাংলাদেশে ১৯৭২ সালে প্রথমবারের স্বাক্ষরতা দিবস উৎযাপিত হয়। তিনি আরও বলেন, ২০১১ সালের আদম শুমারী অনুসারে শিবালয় উপজেলা স্বাক্ষরতার শতরার হার ছিল ৫৩.৩ জান। বর্তমানে তা অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে।


প্রধান অতিথি বলেন, “স্বাক্ষরতা বৃদ্ধির জন্য অবৈতনিক প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশে বর্তমানে স্বাক্ষরতা হার ৭৫ দশমিক ৬ যা ২০১১ সালে ছিল মাত্র ৫৭ দশমিক ৭। প্রধান মন্ত্রীর চেষ্টায় স্বাক্ষরতা হার বাড়ছে। বিভিন্ন বিশ^বিদ্যালয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রী এখন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা দিচ্ছে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status