ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
পৌরকর বৃদ্ধির প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ
মোস্তাফিজুর রহমান টিপু, লক্ষ্মীপুর
প্রকাশ: Wednesday, 8 September, 2021, 7:03 PM

পৌরকর বৃদ্ধির প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

পৌরকর বৃদ্ধির প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

লক্ষ্মীপুরে লাগামহীন পৌরকর বৃদ্ধির প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর সদর পৌরসভার বাসিন্দারা। (৮ সেপ্টম্বর) বুধবার সকাল সাড়ে ১০টায় অযৌক্তিক পৌরকর বৃদ্ধি প্রতিরোধে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। একপর্যায়ে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে পৌরসভার বাসিন্দারা। মিছিলটি শহরের উত্তর তেমুহনী প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবর সামনে এসে মিলিত হয়।


জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এবং পৌরসভার সম্ভব্য মেয়র প্রার্থী আব্দুল মতলব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং সম্ভব্য মেয়র প্রার্থী মোজাম্মেল হক মাসুম ভুঁইয়া, বদিউল আলম শাম্মি, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সেল সাধারণ সম্পাদক সৈয়দ এহতেশাম হায়দার বাপ্পি, সদর (পূর্ব) যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম জেনি, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জিসাদ আল নাহিয়ান, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিরাজ হোসেন প্রমূখ।


বক্তারা অভিযোগ করে বলেন, পৌর কর্তৃপক্ষ কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে অযৌক্তিকভাবে পৌরবাসীর হোল্ডিং ট্যাক্স ৮০ থেকে ১০০০’ গুণ বৃদ্ধি করেছে। এই বর্ধিত ট্যাক্স ১৫ দিনের ভিতর কমানো না হলে মামলাসহ বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে বলেও ঘোষণা দেয়া হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status