ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
জাপানি স্বাদে
মুনিয়া বাশার
প্রকাশ: Wednesday, 8 September, 2021, 11:07 AM

জাপানি স্বাদে

জাপানি স্বাদে

মুনিয়া বাশার, দীর্ঘদিন ধরে জাপানে বসবাস করছেন। খুব কাছ থেকে জাপানিদের নানান রকম রান্না দেখেছেন, শিখেছেন। জাপানের কিছু মজাদার রেসিপি তিনি ঘরেবাইরের পাঠকদের জন্য দিয়েছেন

তিল পটেটো পাকোড়া


যা লাগবে : ৩-৪টি আলু কুচি হালকা ভাপ দিয়ে পানি ঝরিয়ে নিন। হাফ কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য চিলি ফ্লেক্স, আস্ত জিরা, রসুন, আদা কুচি সামান্য, গরম মসলা গুঁড়া, হলুদ গুঁড়া সামান্য, ২ চা চামচ চালের গুঁড়া, ২ চা চামচ বেসন, স্বাদমতো লবণ ও ৩ টেবিল চামচ সাদা তিল। পাকোড়া ভাজার জন্য পরিমাণমতো তেল।

যেভাবে করবেন : হালকা ভাপ দিয়ে নেওয়া আলুর মধ্যে শুধু তেল বাদে সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল গরম হলে অল্প আলু মাখানো নিয়ে কড়াইতে দিয়ে পাকড়াগুলোর ওপর সামান্য তিল ছিটিয়ে দিন। এরপর দুই পাশ বাদামি করে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করুন।

লেমন-চিকেন স্পাইসি স্যুপ


যা লাগবে : হাড়সহ একটা বাচ্চা মুরগির বা মুরগির টুকরো মাংস ৫০০ গ্রাম সেই সঙ্গে সামান্য পরিমাণমতো থেঁতো করে নেওয়া পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ, জিরা, এলাচ, চিলি ফ্লেক্স ধনিয়াপাতার গড়া কুচি, সরিষার তেল ১ চা চামচ পরিমাণ, একটা লেবুর রস, লবণ স্বাদমতো।

যেভাবে করবেন : চুলায় পাত্র বসিয়ে গরম হলে ১ চামচ সরিষার তেল দিয়ে গরম হলে থেঁতো করে রাখা পেঁয়াজ, রসুন, আদা দিয়ে খুবই হালকা ভেজে নিন। মুরগির মাংসসহ বাকি মসলা ঢেলে দিয়ে সামান্য কষিয়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে ৩০ মিনিটের মতো রান্না করে তা ছাঁকুনি দিয়ে সেঁকে লেবুর রস দিন। পেপার পাউডার, স্লাইস করে কাটা লেবুর টুকরা দিয়ে বাটিতে ঢেলে গরম গরম পরিবেশন করুন।

ইয়াসাই জুউসো


যা লাগবে : স্বল্প পরিমাণে সিজনাল সবজি।

সামান্য পরিমাণ ফুলকপি, ব্রকলি, বরবটি, গাজর, নিজের পছন্দমতো ডুমো ডুমো করে কেটে নিতে হবে। সয়াসস ১ চা চামচ, সামান্য লবণ স্বাদমতো, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, সামান্য রসুন ও আদা কুচি হাফ চা চামচ, পেঁপের পাউডার সামান্য, সরিষার তেল ১ টেবিল চামচ, একটা লেবুর অর্ধেকটার রস।

যেভাবে করবেন : ১ লিটার গরম পানিতে উপকরণগুলো একত্রিত করে ঢেলে দিয়ে চুলায় জ্বাল দিতে হবে প্রায় ১৫-২০ মিনিটের মতো সবজি সিদ্ধ হয়ে গেলে তাতে লেবুর রস ও সামান্য পেপার পাউডার দিয়ে চুলা থেকে নামিয়ে বাটিতে ঢেলে গরম গরম পরিবেশন করতে হবে স্বাস্থ্যসম্মত স্যুপ জাপানি ইয়াসাই জুউসো।

ক্যারামেল ক্রিম পুডিং


যা লাগবে : ঘন দুধ ৫০০ গ্রামের মতো, চিনি ১ কাপ বা স্বাদমতো, ডিম ৮টি, এলাচ পাউডার এক চিমটি, ফ্রেশ ক্রিম ১ কাপ।

যেভাবে করবেন : ১ লিটার দুধে চিনি যুক্ত করে ঘন করে দুধ জাল দিয়ে অর্ধেক করে নিতে হবে। এবার দুধ কুসুম ঠান্ডা করে নিয়ে তাতে ডিম, এলাচ গুঁড়া ও ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে।

অন্যদিকে চিনি জ্বাল দিয়ে ক্যারামেল তৈরি করে একটা পুডিং বসানোর পাত্রে ক্যারামেল ঢেলে নিয়ে এবার পাত্রে ডিম ও দুধের মিশ্রণ ঢেলে পাত্রের মুখ ঢাকনা দিয়ে ঢেকে একটা পাতিলে পানি দিয়ে পুডিংয়ের বাটিটা বসিয়ে ৩০-৩৫ মিনিট জাল দিয়ে চুলা বন্ধ করে রাখতে হবে এবং পুডিংয়ের বাটিটা ঠান্ডা হলে পুডিং আলাদা প্লেটে ঢেলে বা বের করে ফ্রিজে রেখে পরিবেশন করতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status