বিয়ের অজুহাতে ৮ জন পুরুষকে প্রতারণা। এই অভিযোগেই পঞ্জাবে গ্রেফতার বছর তিরিশের এক মহিলা। মহিলার সঙ্গে আরও ৩ জনকে গ্রেফতার করে। তারপরেই প্রকাশ্যে আসে এই দল।
পাতিয়ালা পুলিসের এক আধিকারিক বলেন, “মহিলা গত চার বছরে আটজনকে বিয়ে করার কথা স্বীকার করেছেন এবং বিয়ের পর এক সপ্তাহের মধ্যে তাদের বাড়ি থেকে গয়না ও নগদ টাকা নিয়ে পালিয়ে যেতেন।”
মহিলাকে আদালতে হাজির করার আগে মেডিকেল পরীক্ষার জন্য নেওয়া হয়। সেখানেই HIV AIDS ধরা পড়়ে তাঁর শরীরে। এরপর পুলিস আটজন পুরুষের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের এইচআইভি পরীক্ষা করতে বলা হয়।