ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বইয়ের ভেতর বিদেশি পিস্তল, যুবক গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 2 September, 2021, 9:17 PM

বইয়ের ভেতর বিদেশি পিস্তল, যুবক গ্রেফতার

বইয়ের ভেতর বিদেশি পিস্তল, যুবক গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকা থেকে বিদেশী পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করেছে মৌচাক ফাঁড়ি পুলিশ।

গ্রেফতারকৃত পিয়াস চৌধুরী (২০) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মালাই এলাকার আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর ) রাত ৩টার দিকে সফিপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে স্থানীয় বাসিন্দা ফারুক গাজীর বাসা থেকে পিয়াস চৌধুরী নামে ওই যুবককে আটক করা হয়। এসময় তার রুমে থাকা একটি বইয়ের ভেতর থেকে বিদেশী পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status