ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
মা-বাবার সঙ্গেই ১৫ দিন থাকবে সেই দুই শিশু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 1 September, 2021, 11:39 AM

মা-বাবার সঙ্গেই ১৫ দিন থাকবে সেই দুই শিশু

মা-বাবার সঙ্গেই ১৫ দিন থাকবে সেই দুই শিশু

জাপানি নাগরিক নাকানো এরিকো ও বাংলাদেশি-আমেরিকান শরীফ ইমরানের দুই শিশু আপাতত ১৫ দিন গুলশানের একটি ভাড়া করা বাসায় তাদের সঙ্গে থাকবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ সব পক্ষের বক্তব্য শুনে শিশুদের সর্বোচ্চ কল্যাণ বিবেচনা করে মঙ্গলবার এ আদেশ দেন।

আদালত বলেছেন, গুলশানের বাসায় আপাতত বাচ্চাসহ সবাই (বাবা-মা) থাকবেন। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিষয়টি তদারকি করবেন। আর ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও সিআইডি নিরাপত্তা নিশ্চিত করবেন। ওই বাসায় শিশুদের পৌঁছে দিতে ভিকটিম সাপোর্ট সেন্টার কর্তৃপক্ষকে বলা হয়েছে।

আজ মধ্যাহ্ন বিরতির পর শুনানিতে বাবার পক্ষ থেকে গুলশানের ওই বাসায় শিশুদের রাখার প্রস্তাব দেওয়া হয়। বাসাটি গুলশান এক নম্বরে অবস্থিত। ওই ফ্ল্যাটের ব্যয়ভার উভয় পক্ষ সমহারে বহন করবে বলে আদালত উল্লেখ করেছেন। পরবর্তী আদেশের জন্য ১৬ সেপ্টেম্বর দিন রেখেছেন আদালত।

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক স্বামী শরীফ ইমরানের কাছ থেকে ১০ ও ১১ বছর বয়সী দুই মেয়েশিশুকে ফিরে পেতে ১৯ আগস্ট হাইকোর্টে রিট করেন জাপানি নারী নাকানো এরিকো। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট আজ (৩১ আগস্ট) দুই শিশুকে আদালতে হাজির করতে তাদের বাবা ও ফুফুকে নির্দেশ দেন। শিশুদের আদালতে উপস্থিতি নিশ্চিত করতে গুলশান ও আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বলা হয়েছিল। শিশুদের নিয়ে তাদের বাবা যাতে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য ৩০ দিনের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল।

এর মধ্যে ২২ আগস্ট রাতে বাবার কাছ থেকে ওই দুই শিশুকে নিয়ে আসে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ অবস্থায় ২৩ আগস্ট শিশুদের ফিরে পেতে আদালতে আবেদন করেন তাদের বাবা। শুনানি নিয়ে সেদিন হাইকোর্ট আদেশ দেন। হাইকোর্ট দুই শিশুসন্তানকে ৩১ আগস্ট পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে (উইমেন সাপোর্ট সেন্টারে) রাখতে আদেশ দিয়েছিলেন। আদালত বলেছিলেন, তাদের মা সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন। বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শিশুদের বাবা দেখা করতে পারবেন।

হাইকোর্টের আদেশ অনুসারে উইমেন সাপোর্ট সেন্টার থেকে আজ সকাল ১০টার পর সিআইডির তত্ত্বাবধানে দুই শিশু আদালতে উপস্থিত হয়। আজ আদালতে হাজির হন তাদের বাবা ইমরান ও মা এরিকো। আজ আদালত খাস কামরায় দুই শিশুর বক্তব্য শোনেন। শুনানি নিয়ে আদালত মধ্যাহ্ন বিরতিতে যান। মধ্যাহ্ন বিরতির পর শুনানি নিয়ে আদেশ দেন আদালত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status