ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
যশোরের ঝিকরগাছায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য আটক
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Tuesday, 31 August, 2021, 12:26 PM

যশোরের ঝিকরগাছায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য আটক

যশোরের ঝিকরগাছায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য আটক

ঝিকরগাছা উপজেলার ফতেপুর এলাকায় র‌্যাব-৬, এর অভিযানে যশোরের শার্শা উপজেলার পান্তাপাড়া ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কুতুব উদ্দিন সরকার (৪৮), নামে একজন মাদক ব্যবসায়ীর নিকট থেকে ৪ কেজি গাঁজাসহ তাকে আটক করেছে র‌্যাব-৬, এর সদস্যরা। আটককৃত কুতুব উদ্দিন, শার্শা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পান্তাপাড়া এলাকার সাবেক ইউপি সদস্য ও মৃত আব্দুস সাত্তারের ছেলে বলে জানা গেছে।


যশোর র‌্যাব-৬, এর সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আল আসাদ মাহফুজুল ইসলাম, আমাদের এ প্রতিনিধিকে বলেন, আটক কুতুবউদ্দিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক দ্রব্যের ব্যবসা করে আসছে। সে শার্শা উপজেলার পান্তাপাড়া এলাকার ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। সোমবার গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি কুতুব উদ্দিন, বিপুল পরিমাণের গাঁজা নিয়ে ঝিকরগাছার ফতেপুর এলাকায় অবস্থান করছেন।


এ সময় র‌্যাব-৬, এর স্কোয়াড কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন (এক্স), বিএন এর নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটক ইউপি সদস্য কুতুব উদ্দিনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status