|
যশোরের আলিপুরে পালিত হলো শুভ জন্মাষ্টমী
দেবব্রত মন্ডল, মনিরামপুর যশোর
|
![]() যশোরের আলিপুরে পালিত হলো শুভ জন্মাষ্টমী তবে করোনা মহামারির কারণে এ বছর সমাবেশ, শোভাযাত্রা, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ কোনো আয়োজনই থাকছে না। স্বাস্থ্যবিধি মেনে মন্দির প্রাঙ্গণেই সীমাবদ্ধ থাকবে পূজা-আর্চনাসহ সব আয়োজন। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে, পাঁচ হাজার বছর আগে পাশবিক শক্তি যখন ন্যায়, নীতি, সত্য ও সুন্দরকে। রোববার (২৯ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়েরে নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ধর্ম মন্ত্রণালয়ের জারিকৃত বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে ইতোপূর্বে আরোপিত বিধি-নিষেধ বহাল থাকবে। একই সঙ্গে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সকল প্রকার শোভাযাত্রা, র্যালি, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে আবশ্যক সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে। মনিরামপুর উপজেলার ১৫নং কুলটিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবু শেখর চন্দ্র রায় মহোদয়ের উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে ভগবান শ্রীকৃষ্নের শুভ জন্মাষ্টমী পালনে এলাকার অনেক ভক্তবৃন্দ প্রসাধ গ্রহন করেন ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
