ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
দড়ি নিয়ে পুলিশ সদস্যের বাড়িতে প্রেমিকা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 30 August, 2021, 9:06 PM

দড়ি নিয়ে পুলিশ সদস্যের বাড়িতে প্রেমিকা

দড়ি নিয়ে পুলিশ সদস্যের বাড়িতে প্রেমিকা

কলেজছাত্রীর সঙ্গে পুলিশ কনস্টেবলের তিন বছরের সম্পর্ক। গত শনিবার রাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন দুজন। রাতভর বিষয়টি নিয়ে দেন-দরবার চলাকালে কৌশলে পালিয়ে যান প্রেমিক। পরে গতকাল রোববার বিকেল ৩টা থেকে আত্মহত্যার হুমকি দিয়ে দড়ি নিয়ে ওই পুলিশ সদস্যের বাড়িতে অবস্থান করছেন তার প্রেমিকা।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে এই ঘটনা ঘটেছে। রোববার থেকে বিয়ের দাবিতে পুলিশ কনস্টেবল রানার বাড়িতে অবস্থান করছেন ওই কলেজছাত্রী। রানা নরসিংদীর পলাশ থানায় কর্মরত।

ভুক্তভোগী কলেজছাত্রী জানান, রানা বিয়ের প্রতিশ্রুতিতে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। তার সঙ্গে বিয়ে না হলে আত্মহত্যার হুমকি দিয়েছেন এই তরুণী।

কলেজছাত্রীর বাবা জানান, তার মেয়েকে রানার বাড়িতে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে রানার মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তার পরিবারের লোকজনও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দীকী জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status