ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
আপনাদের পাশে আছি থাকবো: সমাজকল্যাণ মন্ত্রী
এম সহিদুল ইসলাম, লালমনিরহাট
প্রকাশ: Monday, 30 August, 2021, 7:06 PM

আপনাদের পাশে আছি থাকবো: সমাজকল্যাণ মন্ত্রী

আপনাদের পাশে আছি থাকবো: সমাজকল্যাণ মন্ত্রী

লালমনিরহাটের কালীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ পানি বন্দী পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় হতে প্রাপ্ত খাদ্য সামগ্রী মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ মহোদয়ের দিক নির্দেশনায় কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি ও রুদ্রেশ্বর দুটি গ্রামের ৫০০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


সোমবার (৩০ আগস্ট) সকাল ১০ টায় কাকিনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ভার্চুয়ালে সংযুক্ত হয়ে বলেন, ‘আমি আপনাদের প্রতিনিধি হিসেবে ঢাকা থেকেও সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছি। আপনরা কেউ চিন্তা করবেন না। আপনাদের পাশে আছি থাকবো। যাতে আপনারা কষ্টে না থাকেন সে ব্যাপারে যা যা করনীয় সব করা হবে। সরকারের এবং আমার পক্ষ থেকে যাবতীয় সহযোগীতা করা হবে।


বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো যেন পর্যাপ্ত পরিমান খাদ্যসামগ্রী পান সে ব্যাপারে উপজেলা প্রশাসনের প্রতি নির্দেশনা প্রদানও করেন তিনি। পরে মন্ত্রীর পক্ষে পানিবন্দি মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভুমি) ইসরাত জাহান ছনি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, ইউপি চেয়ারম্যান শহীদুল হক শহীদ,প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলালসহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিবৃন্দ।


এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান বলেন, সাম্প্রতিক সময়ে বৃষ্টি ও বন্যাজনিত কারনে পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছিল কাকিনা ইউনিয়নের দুটি গ্রামের খেটে খাওয়া মানুষজন । পানিবন্দি এসব দুস্থ মানুষের কথা ভেবে মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


এ বিষয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় হতে প্রাপ্ত খাদ্য সামগ্রী মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় পানিবন্দি ও কর্মহীন হয়ে পরা মহিষামুড়ি ও রুদ্রেশ্বর গ্রামের ৫ শত পরিবারের মাঝে চাল ১০কেজি, ডাল ১ কেজি, লবন ১কেজি, তেল ১ লিটার, আটা ১ কেজি প্রদান করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status