ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
বড় বোনের বিয়ের বাজার করতে গিয়ে ভাইয়ের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 30 August, 2021, 6:21 PM

বড় বোনের বিয়ের বাজার করতে গিয়ে ভাইয়ের মৃত্যু

বড় বোনের বিয়ের বাজার করতে গিয়ে ভাইয়ের মৃত্যু

নোয়াখালীর কবিরহাটে নবগ্রামে বড় বোনের বিয়ের বাজার করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত জহিরুল ইসলাম সোহাগ (২২) উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের ৮ নম্বর ওয়ার্ডের ফখরুল ইসলামের ছেলে। সোমবার  সকাল ১০টার দিকে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের গাজীর খেয়া থেকে লেঙ্গার দোকানের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাতে সোহাগের বড় বোনের গায়ে হলুদের অনুষ্ঠান এবং পরদিন বিয়ে। বোনের বিয়ের জিনিসপত্র কেনার জন্য মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদীতে যাওয়ার পথে একটি বেপরোয়া গতির ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই মারা যায়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্ত রিপোর্ট প্রস্তুত শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status