ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
দোকানে বেশি বেচাকেনা, হিংসায় যেভাবে খুন হন মতিন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 August, 2021, 3:17 PM

দোকানে বেশি বেচাকেনা, হিংসায় যেভাবে খুন হন মতিন

দোকানে বেশি বেচাকেনা, হিংসায় যেভাবে খুন হন মতিন

দোকানে বেশি বেচা-কেনা হওয়ায় কাল হলো আব্দুল মতিনের (৪০)। দোকানে বেচা-কেনা বেশি হওয়ায় ছয়জনের ‘কিলিং মিশনে’ নির্মম ভাবে খুন হন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টা বাজারের ইলেকট্রনিকস ব্যবসায়ী আব্দুল মতিন (৪০)।

মতিন হত্যা রহস্য উদঘাটন করে রোববার (২৯ আগস্ট) দুপুরে পিবিআই সিরাজগঞ্জের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন চাঞ্চল্যকর তথ্য দেন সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার রেজাউল করিম।

তিনি জানান, গেল ১৫ জুন রাতে দোকান থেকে ডেকে নিয়ে হত্যার পর গুল্টা বাজার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের টয়লেটে ঘাতকরা মরদেহ ফেলে পালিয়ে যায়। পরদিন ১৬ জুন সকালে শিশুরা ওই বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলতে গিয়ে টয়লেটে লাশ পরে থাকতে দেখে বাজারের লোকজনদের জানায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ক্লুলেস মরদেহ উদ্ধারের পর ঘটনা তদন্তের ভার সিরাজগঞ্জ পিবিআইকে দেওয়া হয়।

দীর্ঘ চেষ্টার পর পিবিআই এর হাতে গ্রেপ্তারকৃত চারজনের মধ্যে আরিফুল ইসলাম (৩১) ও নিরঞ্জন তির্কী (৪৭) নামে দুই ব্যবসায়ী জিজ্ঞাসাবাদ জানায়, ছয়জনের একটি টিম পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই কিলিং মিশনে অংশ নেয়। এদের মধ্যে একজন তাকে দোকান থেকে বের করে। দুই-তিনজন পাহারায় থাকে, অপর দুইজন মতিনকে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যার পর ওই বিদ্যালয়ের টয়লেটে ফেলে পালিয়ে যায়। পরে আদালতে ১৬৪ ধারায় আমিরুল ও নিরঞ্জন স্বীকারোক্তীমূলক জবানবন্দী দেয়।

তিনি আরও জানান, দ্রুত সময়ের মধ্যে এ হত্যার অভিযোগপত্র দাখিল করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status