ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
ইসলামপুরে বিভিন্ন মন্দির উন্নয়নে চেক বিতরণ
শফিকুল ইসলাম শফিক, জামালপুর
প্রকাশ: Sunday, 29 August, 2021, 3:02 PM

ইসলামপুরে বিভিন্ন মন্দির উন্নয়নে চেক বিতরণ

ইসলামপুরে বিভিন্ন মন্দির উন্নয়নে চেক বিতরণ

জামালপুরের ইসলামপুর উপজেলার বিভিন্ন মন্দির উন্নয়নে ও হতদরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। গতকাল রাতে রাধা গোবিন্দ জিউর মন্দির মিলনায়তনে চেক বিতরণ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মন্দির কমিটি। ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও চেক বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের, পৌর মেয়র আব্দুল কাদের সেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলা হিন্দু বৌধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র কর্মকার, সাধারণ সম্পাদক তাপস চন্দ্র সেন, পুজা উদর্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অংকন কর্মকার, শশান কমিটির সভাপতি রতন দত্ত, রাধা গোবিন্দ জিউর মন্দিরের সভাপতি কার্তিক দত্ত প্রমুখ।


এসময় সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে হতদরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের ও বিভিন্ন মন্দির উন্নয়নের চেক বিতরণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status