ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
তালেবানের হামলায় পাক অভিনেত্রীর পরিবারের ৪ জন খুন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 August, 2021, 5:58 PM

তালেবানের হামলায় পাক অভিনেত্রীর পরিবারের ৪ জন খুন

তালেবানের হামলায় পাক অভিনেত্রীর পরিবারের ৪ জন খুন

আফগানিস্তানে তালেবানের হাত থেকে নিজের পরিবারকে বাঁচাতে পারেননি পাক অভিনেত্রী মালিশা হিনা খান। সেখানে তালেবানের হাতে মরতে হয়েছে তার পরিবারের চারজনকে। এই শোকের খবর অভিনেত্রী নিজেই টুইটারে শেয়ার করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ প্রতিদিন।

গত ২৪ আগস্ট টুইট করে পাক অভিনেত্রী মলিশা হিনা খান লেখেন, ‘আমার কাকা, দুই ভাইকে মেরে ফেলেছে তালেবান। তালেবানের গুলি বর্ষণ ও আগুনের গোলায় জ্বলে উঠেছিল তাদের গাড়ি। জ্যান্ত অবস্থায় পুড়ে মারা গেছে তারা। আমার ভাগ্য ভালো যে আমি ভারতে আছি।’

টুইটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদও জানিয়েছেন মালিশা। তিনি আরও বলেছেন, ‘আমার পরিবারের আরও কয়েকজন সদস্য তালেবানদের ভয়ে লুকিয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে পরিবারের লোকজন মৃত্যুর শোকও করতে পারছে না।’

উল্লেখ্য, ২০১৮ সালে এক পাক গায়িকা রাবি পীরজাদার নগ্ন ভিডিও ভাইরাল হওয়ায় তুমুল বিতর্ক ছড়ায় পাকিস্তানে। এই গায়িকাকে সমর্থন জানিয়ে ছিলেন অভিনেত্রী মালিশা। তারপর থেকে তাকে নিয়েও শুরু হয় বিতর্ক। সেই সময় থেকে বারবার খবরের শিরোনাম উঠে আসেন এই অভিনেত্রী। পাক গায়িকা রাবি পীরজাদা সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status