|
ঝুঁকিপূর্ণ দুটি ব্রিজ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল
আবদুল কাদির, ময়মনসিংহ প্রতিনিধি
|
![]() ঝুঁকিপূর্ণ দুটি ব্রিজ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল স্থানীয় কয়েকজন জানান, রামগোপাল ইউনিয়নের পাঁচাশী, বিশ্বনাথপুর, বেরাটি, কান্দুলিয়া, তেরশিরা, পলাশকান্দা, রোকন্দীপুর, বামনপুর, গিদ্ধিরপুরসহ ঈশ্বরগঞ্জ উপজেলার কয়েক গ্রামের মানুষের গৌরীপুর উপজেলা সদর ও ময়মনসিংহ জেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র সড়ক হচ্ছে ধূরুয়া-পাঁচাশী টু রামগোপালপুর বাসস্ট্যান্ট সড়ক। আর সড়কেই উল্লেখিত দুটি ব্রিজের অবস্থান। প্রতিদিন বিভিন্ন যানবাহন ও শত শত মানুষ এই ঝুঁকিপূর্ণ ব্রিজগুলোর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে থাকে। রামগোপালপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার সাংবাদিকদের জানান,পুরোনো এই ব্রিজগুলো দীর্ঘ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয় লোকজন এ ব্রিজ দুটি ভেঙ্গে নতুন ব্রিজ নির্মাণের দাবি করে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছেনা। বর্তমানে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে ভারী যান চলাচল বন্ধ রয়েছে বলে তিনি জানান। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদুল হক সাংবাদিকদের জানান, সার্ভেয়ার আতিয়ার সাহেবের সাথে কথা বলেন উনি এ বিষয়ে জানেন।গৌরীপুর এলজিইডি অফিসের সার্ভেয়ার আতিয়ার রহমান সাংবাদিকদের জানান, উল্লেখিত দুটি ব্রিজ নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
