ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
স্ত্রীর পরকীয়ার বলি ঘরজামাই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 26 August, 2021, 2:34 PM

স্ত্রীর পরকীয়ার বলি ঘরজামাই

স্ত্রীর পরকীয়ার বলি ঘরজামাই

স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ার কারণে জামাইকে বিষ খাইয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও চাচা শ্বশুরের বিরুদ্ধে।

নিহত বিল্লাল হোসেন (২৫) সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারগাঁও গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে। বিয়ের পর থেকে তিনি স্ত্রীসহ শ্বশুর বাড়িতেই থাকতেন।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর পূর্বে একই ইউনিয়নের বেরীগাঁও (কৃষ্ণতলা) গ্রামের মো. আব্দুস সালামের মেয়ে ফাতেমা বেগমের সাথে বিয়ে হয় বিল্লালের।ভালোভাবেই চলছিলো তাদের দাম্পত্য জীবন। কিন্তু মাসখানেক যাবৎ বিল্লালের স্ত্রী ফাতেমা বেগম পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলার বড়ছড়া এলাকার মো. জাবেদ মিয়া নামে এক ট্রাক্টর চালকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি বিল্লালের নজরে আসলে প্রতিবাদ করেন। এতে তার শ্বশুর বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে বিষ খাওয়ান। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান তিনি।

বিল্লাল বিয়ের পর থেকে বেরীগাওঁ গ্রামে শ্বশুর বাড়িতে থাকলেও পরবর্তীতে তার উপাজর্নের টাকা দিয়ে শ্বশুর বাড়ির পাশে ৬ শতক বসতভিটার জায়গা এবং লালন পালনের জন্য ২টি গরু কিনেন। তাছাড়া বিল্লাল অন্যের বাড়িতে কাজ করে তার উপার্জিত ৬ লাখ টাকা তার স্ত্রী ফাতেমা বেগমের মাধ্যমে তার শ্বশুর মো. আব্দুস সালামের কাছে জমা রাখেন।

বিল্লালের বাবা সুলতান মিয়া, চাচা আব্দুর রহমান ও বড় ভাই মধু মিয়া জানান, কেনা বাড়ি, নগদ টাকাসহ ২টি গরু আত্মসাৎ করে তাদের মেয়েকে পছন্দের ছেলের হাতে তুলে দেয়ার জন্যই মঙ্গলবার রাতে স্ত্রী, শ্বশুর-শাশুড়ি ও চাচা শ্বশুর মানিক মিয়া মিলে বিল্লালকে পানির সাথে বিষ মিশিয়ে খাওয়ানোয় তার মৃত্যু হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শহিদুর রহমান  জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ নিয়ে আসলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status