|
সাতক্ষীরা জেলা পরিষদের ৮ লাখ টাকা চেক জালিয়াতি আটক ১
আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরা জেলা পরিষদের ৮ লাখ টাকা চেক জালিয়াতি আটক ১ তিনি দি স্যান পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ও দৈনিক কালেরকন্ঠ পত্রিকার সাতক্ষীরার বিজ্ঞাপন প্রতিনিধি হিসেবে দায়িত্বপালন করতেন বলে জানা গেছে। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন আলম চৌধুরী জানান, সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখায় জেলা পরিষদের নামে খোলা একাউন্টের চেকের তিনটি পাতা চুরি হয়। সেই চেকের পাতায় জাল স্বাক্ষর করে সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখা থেকে একটি পাতায় ৮ লাখ টাকা উত্তোলনের ঘটনা ঘটে। পরবর্তীতে আরও একটি চেক নিয়ে টাকা উত্তোলনকালে ঘটনাটি জেলা পরিষদকে অবহিত করে ব্যাংক কর্তৃপক্ষ। ঘটনাটি বুঝতে পেরে প্রতারক ব্যাংক থেকে সটকে পড়ে। এ ঘটনায় জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলাটি তদন্তকালে সোনালী ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে আমিনুর রশিদ সুজনকে আটক করা হয়েছে। সে এই ঘটনার সঙ্গে জড়িত। এ ঘটনায় অন্য আর কারা জড়িত সে ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তাকে আদালতের তুলে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
