ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
কাবুল ছাড়া হলো না, বিমানবন্দরের পথ থেকেই ফিরে গেলেন ৯ বাংলাদেশি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 25 August, 2021, 12:21 PM

কাবুল ছাড়া হলো না, বিমানবন্দরের পথ থেকেই ফিরে গেলেন ৯ বাংলাদেশি

কাবুল ছাড়া হলো না, বিমানবন্দরের পথ থেকেই ফিরে গেলেন ৯ বাংলাদেশি

যুদ্ধকবলিত আফগানিস্তানে আটকে পড়া ২৭ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নিয়েছে বলে ২২ আগস্ট জানিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মন্ত্রীর এমন ঘোষণার পর স্বস্তি ফিরেছিল তাদের মনে। মঙ্গলবার (২৪ আগস্ট) জাতিসংঘের উদ্যোগে একটি বিশেষ ফ্লাইটে প্রথম ধাপে ৯ বাংলাদেশির দেশে ফেরার কথা ছিল। কিন্তু কাবুল বিমানবন্দরের ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ছিনতাই হওয়ার খবরে তাদের আর দেশে ফেরা হয়নি।

সব কিছু গুছিয়ে বিকেল ৩টা নাগাদ যাত্রা করেন কাবুল বিমানবন্দরের উদ্দেশে। কিন্তু মাঝপথে খবর এলো, বিমানবন্দর থেকে যাত্রীসহ ইউক্রেনের একটি বিমান ছিনতাই হয়েছে। এমন খবরে তোলপাড় আফগানিস্তানজুড়ে। আর নিরাপত্তাসংকট দেখিয়ে বাতিল হলো ফ্লাইট। শেষ পর্যন্ত ৯ বাংলাদেশির আফগানিস্তান থেকে দেশে ফেরা হলো না।

১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবানরা। বন্ধ হয়ে যায় দেশটির সঙ্গে আকাশপথে আন্তর্জাতিক যোগাযোগ। অন্যান্য দেশের নাগরিকদের মতো অনিশ্চয়তায় পড়েন দেশটিতে থাকা বাংলাদেশিরাও। এখন পর্যন্ত দেশটিতে ২৭ জন বাংলাদেশি আটকা পড়েছেন বলে জানা গেছে।

একই ফ্লাইটে আসার কথা ছিল আফগান ওয়্যারলেসের পিবিএক্স ও কন্টাক্ট সেন্টার অপারেশনের প্রধান রাজিব বিন ইসলামের। তিনি গণমাধ্যমকে বলেন, ব্র্যাকের ৩ জন এবং আফগান ওয়্যারলেসে কাজ করা ৬ জনের আজ ফ্লাইটে দেশের আশার কথা ছিল। আমরা বিমানবন্দরের পথে ছিলাম। হঠাৎ খবর এলো, নিরাপত্তার কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে। এখন আমরা জানি না, আবার কবে ফ্লাইট পাব।

সংকটের শুরু থেকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত অনেক বাংলাদেশি আফগানিস্তান ত্যাগ করেছেন। যারা আটক আছেন তারা পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ রাখছেন। সরকারিভাবে বিশেষ ফ্লাইট বা অন্য কোনোভাবে আসার ব্যবস্থা হলেই তারা ফেরত আসবেন।

এদিকে কাবুল থেকে যাত্রীসহ নিজেদের কোনো বিমান ছিনতাই হয়নি বলে নিশ্চিত করেছে ইউক্রেন। বিমানটি ঠিকঠাকভাবেই রাজধানী কিয়েভ-এ ফিরে গেছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status